সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

হেলেঞ্চা শাকের পুষ্টিগুন ও উপকারিতা

কাগজ ডেস্ক
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ০৯:২৪ পিএম
হেলেঞ্চা শাক। ছবি: সংগৃহীত

বাংলাদেশের গ্রাম অঞ্চেলের একটি অতি পরিচিত শাক হচ্ছে হেলেঞ্চা। এটা এক প্রকার জলজ উদ্ভিদ। এটি সাধারণত কাদা পানিতে জন্মায়। এই শাকের স্বাদ কিছুটা তিতা। এটি শাক ভাজি করে এবং এর ঝোল রান্না করেও খাওয়া যায়। গ্রাম অঞ্চলে ডাল মিশিয়ে বড়া বানিয়েও এটি খাওয়া হয়।

হেলেঞ্চায় আছে যেসব পুষ্টি উপাদান

হেলেঞ্চাতে শতকরা ২.৯ ভাগ প্রোটিন, ০.২ ভাগ ফ্যাট, ৫.৫ ভাগ শর্করা, এবং ২.২ ভাগ লবণ আছে। এছাড়া এতে প্রচুর ভিটামিন এ আছে। ঔষধি গুণ

হেলেঞ্চা ভেষজ চিকিৎসায় কোষ্ঠকাঠিন্য, হাঁপানি, স্নায়ুরোগ, বাতের ব্যথা, ঘামাচি, হাত-পা জ্বালা ইত্যাদিতে ব্যবহৃত হয়ে থাকে। আধুনিক বৈজ্ঞানিক গবেষণাতেও এর অনেক গুণ পাওয়া গেছে; যেমন- এন্টি অক্সিডেন্ট, জীবানু নাশক, ব্যথা নাশক, ডায়ারিয়া হ্রাস, স্নায়ু উত্তেজনা প্রশমন ইত্যাদি।

হেলেঞ্চা শাকের উপকারিতা

আপনি যদি সর্দি কাশিতে ভুগে থাকেন তাহলে এই অস্বাস্তিকর সর্দি কাশি থেকে রেহাই পেতে পারেন এই শাকের মাধ্যমে। এতে থাকা অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান আমাদের সর্দি কাশি কামায় এবং বুকে জমে থাকা কফ নরম করতে সহায়তা করে।

অনেক দিন থরে জ্বরে আক্রান্ত থাকলে এটি খেলে আপনার জ্বর তাড়াতাড়ি সেরে যাওয়ার সম্ভবনা থাকে। এটি খাওয়ার ফলে জ্বর দ্রুত সেরে যায় এবং আপনার শরীর ফুরফুরে হয়ে উঠে।

অনেক সময় আপনায় শরীরে ব্যাথা হয় এবং বাতের ব্যাথায় কষ্ট পেয়ে থাকেন। এই সব সমস্যায় হেলেঞ্চা একটি কার্যকারী ওষধ হিসেবে কাজ করে। এই শাকে থাকা কিছু রাসায়নিক উপাদান এবং হালকা তিতা স্বাদের জন্য শরীরের যেকোন ব্যাথা খুব দ্রুত ভালো হয়ে যায়। আমরা একটানা এক স্থানে অনেক সময় ধরে বসে থাকলে বা শুয়ে থাকলে কোমর বা দুই পা ফুলে যায়। অনেক সময় ব্যাথা হয় বা অবস হয়ে পড়ে। নিয়মিত হেলেঞ্চা শাক খেলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।

আমাদের জিবে অনেক সময় সাদা রঙের স্তর পড়ে। এর ফলে জিব ভারি ভারি মনে হয় এবং খাবারের স্বাদ ঠিক মত পাওয়া যায় না। এ সময় হিলেঞ্চা শাক খেলে এটি অনেক কমে যায়। হেলেঞ্চা শাক খাবারের রুচি ফিরে পেতে সাহায্য করে থাকে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X