মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

সকালের যেসব বদ অভ্যাস ওজন বাড়ায়

কাগজ ডেস্ক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৩৫ পিএম
ছবি: সংগৃহীত

অতিরিক্ত ঘুমের কারণে যেমন ওজন বাড়ে তেমনি কম ঘুমেও রয়েছে ক্ষতি।

স্বাস্থ্যকর একটি জীবন পেতে ওজন নিয়ন্ত্রণের কোনো বিকল্পই নেই। কারণ ওজন যতো বাড়বে, ততই সঙ্গে বয়ে আনবে নানান রোগবালাই। আর উচ্চতা অনুযায়ী আদর্শ ও স্বাস্থ্যকর ওজন বজায় রাখতে হবে নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস আর নিয়মিত শরীরচর্চা ছাড়া অন্য কোনো স্বাস্থ্যকর উপায় নেই।

তারপরও অনেক কিছুই আপনার এই ওজন নিয়ন্ত্রণের যাত্রায় বাধা হয়ে দাঁড়াতে পারে। স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনের আলোকে জানানো হলো সকালের কিছু বদভ্যাস সম্পর্কে যা ওজন নিয়ন্ত্রণের পথে অন্তরায়।

অতিরিক্ত ঘুমানো

ওজন কমানোর সবরকম চেষ্টা করেও ব্যর্থ হওয়ার পেছনে অনেক সময় অতিরিক্ত ঘুমানোই দায়ি থাকে। পাশাপাশি এতে ওজন বাড়েও। রাতে নয় ঘণ্টার বেশি ঘুমালেই তাকে অতিরিক্ত ঘুম ধরে নেওয়া হয়। আবার সাত ঘণ্টার কম ঘুমালে তা হবে অপর্যাপ্ত, স্বাস্থ্যের ক্ষতি হবে সেখানেও। যাদের বংশগত স্থূলতার সমস্যা আছে তাদের ক্ষেত্রে ঝুঁকি বেশি। দিনের বেলা ঘুমানও ওজন নিয়ন্ত্রণের ক্ষেত্রে মোটেই উপকারী নয়।

সকালের নাস্তা বাদ দেওয়া

সকালের নাস্তা না খেলে হজমতন্ত্রের সমস্যা দেখা দেবে, শরীরের জৈবিক ঘড়িতে বিশৃঙ্খলা তৈরি হবে। দুটোই ওজন বাড়াতে বড় ধরনের ভূমিকা রাখবে। আবার সকালে না খেয়ে থাকলে পুরোদিন শরীর আলসেমিতে জড়িয়ে থাকবে। আজেবাজে জিনিস খেতে ইচ্ছে হবে, যা ওজন বাড়ার আশঙ্কা আরও বাড়াবে। ধ্যানের অনুশীলন

ভোরে ঘুম থেকে উঠে ধ্যান করতে পারলে তা ওজন কমাতে অনেকটা সাহায্য করবে। ধ্যানের মাধ্যমে মানসিক চাপ সৃষ্টিকারী হরমোন ‘কর্টিসল’এর মাত্রা কমে। এই ‘কর্টিসল’ হরমোনের ভারসাম্য নষ্ট হলে খাওয়ার রুচি বাড়ে। আর খাওয়ার পরিমাণ বাড়ার ফলে ওজন বাড়ে। তাই সকালে ধ্যান করার অভ্যাস গড়তে পারলে মানসিক চাপ কমবে, যা মন ও শরীর দুটোই ভালো রাখতে সাহায্য করবে।

স্ট্রেচিং

ওজন নিয়ন্ত্রণের জন্য শরীরচর্চা যেমন জরুরি তেমনি শরীরচর্চা শুরুর আগে ‘স্ট্রেচিং’ করে নেওয়াও অত্যন্ত জরুরি। এতে আঘাত পাওয়া হাত থেকে বাঁচবেন, ব্যায়ামের কারণে হওয়া শরীর ব্যথার মাত্রা কমবে। পাশাপাশি ওজন কমাতেও ভূমিকা রাখবে ‘স্ট্রেচিং’। ওজন কমানোর জন্য যোগ-ব্যায়াম বেশ কার্যকর যদি প্রতিদিন করা সম্ভব হয়।

পানি পান

ঘুম থেকে উঠে এক গ্লাস কম তাপমাত্রার পানি পান করার অভ্যাস প্রতিটি মানুষের থাকা উচিত। শরীরে ভারসাম্য ধরে রাখে এই তরল, নিয়ন্ত্রণে রাখে দেহের তাপমাত্রা। ক্যালরি কমানো, হজমে সহায়তা ও বর্জ্য অপসারণের মাধ্যমে ওজন কমাতেও বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পানি। শরীরচর্চা চালিয়ে যেতেও পানি পান প্রয়োজন। দিনে ঠিক কতটুকু পানি পান করা আবশ্যক তা নির্ভর করে একজন মানুষের বয়স, শারীরিক পরিশ্রমের মাত্রা, আর্দ্রতা ও সার্বিক স্বাস্থ্যের ওপর।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X