মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

নারীদের যে কারণে বেশি আম খাওয়া জরুরি

কাগজ ডেস্ক
প্রকাশ : ০৬ মে ২০২৬, ১০:৪৩ এএম
নারীদের যে কারণে বেশি আম খাওয়া জরুরি

স্বাদের পাশাপাশি ‘ফলের রাজা আমের স্বাস্থ্যগুণও প্রচুর। পরিমিত পরিমাণে আম খেলে শরীর সুস্থ থাকে। কিন্তু নারীদের জন্য আম খাওয়ার বিশেষ উপকারিতা আছে কি? স্বাদে আমকে টেক্কা দিতে পারে গরমকালে এমন ফল কমই রয়েছে। তাই গ্রীষ্ম এলেই বাজারে হিমসাগর থেকে গোলাপখাস, সব রকম আমের কদর ও দর দুই নিয়ে ব্যস্ত হয়ে যায় বাঙালি। গরমে খিদে মেটাতে তাই ফ্রিজ থেকে বের করে আম খাওয়ার প্রবণতা আম বাঙালির মধ্যে দেখা যায়! তবে শুধু কি স্বাদ! গুণের দিক থেকেও কিন্তু অন্যান্য ফলকে রীতিমতো টেক্কা দিতে পারে আম। বিশেষ করে নারীদের জন্য আম কিন্তু বিশেষভাবে উপকারী। পেট থেকে ত্বক-চুল বিভিন্ন সমস্যা মেটানোর জন্য আমের ভূমিকা অস্বীকার করা যায় না। পুষ্টিবিদদের মতে, আমের শাঁস থেকে আঁটি পুরোটা থেকেই উপকার মেলে। এ কারণে নারীদের বেশি বেশি করে আম খাওয়ার পরামর্শ পুষ্টিবিদদের। কোলেস্টেরলের মাত্রা কমাতে আমে রয়েছে উচ্চ পরিমাণে ভিটামিন সি, সেই সঙ্গে ফাইবার। রক্তে উপস্থিত খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে আম। তাই পরিমাণ বুঝে নিয়মিত আম খান। স্তন ক্যানসারের ঝুঁকি কমায় আমের মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিড্যান্ট যা ক্যানসার প্রতিরোধে সাহায্য করে। নারীদের স্তন ক্যানসারের ঝুঁকি কমাতেও সাহায্য করে আম। গরম পড়তেই মারণরোগের ঝুঁকি কমাতে রোজের খাদ্যতালিকায় রাখতে পারেন আম। দৃষ্টিশক্তি বৃদ্ধি করতে মানুষের শরীরে প্রয়োজনীয় ভিটামিন ‘এ’-র চাহিদার প্রায় ২৫ শতাংশের জোগান দিতে পারে আম। ভিটামিন ‘এ’ চোখের জন্য খুবই উপকারী। আম দৃষ্টিশক্তি বাড়ায়। ত্বকের যত্নে ত্বকের যত্নেও দারুণ ভূমিকা পালন করে আম। আমের আঁশে থাকা ভিটামিন ‘সি’ ত্বকের ঔজ্জ্বল্য বাড়ায়। আম বাটা মাখলেও ত্বকের রোমকূপে জমে থাকা ময়লা পরিষ্কার হয়। গরমে ত্বকের যত্ন নিতে ভরসা রাখতে পারেন আমে। হজমশক্তি বৃদ্ধি করে যারা হজমের সমস্যায় ভুগে থাকেন, গরমে সুস্থ থাকতে তারা আম খেতে পারেন। আমে রয়েছে উপকারী উৎসেচক, যা শরীরের প্রোটিন অণুগুলো ভেঙে ফেলতে সাহায্য করে এবং হজমশক্তি বাড়াতেও সাহায্য করে। তবে বেশি পরিমাণে খেলে উল্টো ফল হতে পারে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X