মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

সারা দেশে মোবাইল দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

কাগজ ডেস্ক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ০৯:১৮ পিএম
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) ব্যবস্থা চালুর প্রতিবাদ এবং বিটিআরসি ভবনে হামলার ঘটনায় গ্রেপ্তার হওয়া ব্যবসায়ীদের মুক্তিসহ কয়েক দফা দাবিতে রাজধানী ঢাকায় জমায়েত ও অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে। স্মার্টফোন ও গেজেট ব্যবসায়ীদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)। একই সঙ্গে অনির্দিষ্টকালের জন্য সারা দেশে সব মোবাইলের দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সংগঠনটি।

শনিবার (৩ জানুয়ারি) এমবিসিবির সিনিয়র সহ-সভাপতি শামীম মোল্লা বলেন, সরকার মোবাইল কোম্পানিগুলোকে সুবিধা দিতে এনইআইআর ব্যবস্থা চালু করেছে।

তিনি জানান, কর হার কমানো, বিটিআরসির আরোপিত বিভিন্ন বাধা প্রত্যাহার এবং আমদানি নীতিমালা সহজ করার দাবিতে আগে থেকেই তাদের আন্দোলন চলছিল। বর্তমানে সেই দাবির সঙ্গে যুক্ত হয়েছে মোবাইল ব্যবসায়ীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবি।

তিনি আরও বলেন, এসব দাবিতে অনির্দিষ্টকালের জন্য দেশের সব মোবাইলের দোকান বন্ধ থাকবে। এ ছাড়া আগামীকাল ঢাকায় জমায়েত করবে ব্যবসায়ীরা। অবস্থান কর্মসূচি পালন করবে। তবে সেটি নির্দিষ্ট কোথায় কো হবে সেটি নিরাপত্তার স্বার্থে গোপন রাখা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

X