সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

কম্বোডিয়ায় ‘এফ-১৬’ যুদ্ধবিমান দিয়ে হামলা চালাল থাইল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৪ পিএম
কম্বোডিয়ায় ‘এফ-১৬’ যুদ্ধবিমান দিয়ে হামলা চালাল থাইল্যান্ড

কম্বোডিয়ার জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, থাইল্যান্ডের বিমান বাহিনী শুক্রবার (২৬ ডিসেম্বর) এফ-১৬ যুদ্ধবিমান ব্যবহার করে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে ধারাবাহিক বিমান হামলা চালিয়েছে। বোমাবর্ষণের পর থাই সেনাবাহিনী ট্যাঙ্ক ও সাঁজোয়া যান নিয়ে কম্বোডিয়ার বান্তে মিঞ্চে প্রদেশের চৌক চে গ্রামে অনুপ্রবেশ করেছে বলে অভিযোগ করা হয়েছে।

কম্বোডিয়ার জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল মালি সোচেতা জানান, ভোরের দিকে থাই এফ-১৬ জেট চৌক চে এলাকায় একাধিক দফায় হামলা চালায় এবং গ্রামটিতে প্রায় ৪০টি বোমা ফেলা হয়।

তিনি আরও বলেন, বিমান হামলার পর থাই বাহিনী কম্বোডিয়ার ভূখণ্ডে আগ্রাসন অব্যাহত রাখে। বসতিপূর্ণ এলাকায় পদাতিক সেনা ও সাঁজোয়া যান পাঠিয়ে পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে তারা।

প্রসঙ্গত, গত ৭ ডিসেম্বর থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে নতুন করে ছোট অস্ত্র নিয়ে সংঘর্ষ শুরু হয়। কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, থাই বাহিনী কয়েকদিন ধরে উসকানিমূলক কর্মকাণ্ড চালিয়ে একপর্যায়ে কম্বোডিয়ার অবস্থান লক্ষ্য করে হামলা শুরু করে।

এদিকে, ১২ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, তিনি থাইল্যান্ড ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন। তাঁর দাবি অনুযায়ী, দুই দেশের নেতা ২৪ ঘণ্টার মধ্যে শত্রুতা বন্ধ এবং শান্তি চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়া পুনরায় শুরু করতে সম্মত হয়েছিলেন। তবে সেই ঘোষণার পরও সীমান্তে সংঘর্ষ ও সামরিক তৎপরতা অব্যাহত রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X