সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

দিল্লির বিবেক বিহারে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু, আহত ২

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৩ মে ২০২৬, ১২:৩৩ পিএম
দিল্লির বিবেক বিহারে অগ্নিকাণ্ড

ভারতের রাজধানী দিল্লির বিবেক বিহার এলাকায় একটি চারতলা আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় অন্তত ৯ জন নিহত এবং আরও ২ জন আহত হয়েছেন।

রবিবার (৩ মে) ভোর আনুমানিক ৪টার দিকে ভবনের দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে তৃতীয় ও চতুর্থ তলাতেও।

আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ১৪টি দমকল ইউনিট কাজ করে। প্রায় দুই ঘণ্টার কঠোর প্রচেষ্টার পর সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

দমকল কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ভবন থেকে এক ডজনেরও বেশি মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে। আহতদের দ্রুত গুরু তেগ বাহাদুর হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য।

শাহদারা জেলার ডিসিপি রাজেন্দ্র প্রসাদ মীনা বলেন, ভোর প্রায় ৪টার দিকে আগুন লাগার খবর পাওয়া যায়। সঙ্গে সঙ্গে দমকল ও স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। প্রায় দুই ঘণ্টা লাগে আগুন নিয়ন্ত্রণে আনতে, এরপর তল্লাশি অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, সব মৃতদেহ উদ্ধার করে দিল্লি পুলিশের ক্রাইম টিমের কাছে হস্তান্তর করা হয়েছে।

আগুন লাগার সঠিক কারণ জানা না গেলেও এক বাসিন্দা দাবি করেছেন, এসির বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ভারতীয় গণমাধ্যমকে তিনি বলেন, এসি বিস্ফোরণের পরই আগুন লাগে। প্রায় ১২-১৫ জনকে উদ্ধার করা হয়েছে। তবে এখনও ৪-৫ জন নিখোঁজ রয়েছেন।

আরেক বাসিন্দা বলেন, ভবনে এখনও দুটি পরিবার আটকে থাকতে পারে। দমকল কর্মীরা বারান্দা দিয়ে প্রায় ২০ জনকে উদ্ধার করেছেন। তবে পেছনের দিকের ফ্ল্যাটের কিছু লোক নিজেরাই বের হয়ে আসতে পেরেছেন। আমার ধারণা, এখনও ১-২টি পরিবার ভবনের ভেতরে আটকে আছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X