সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩
বদলে গেল হিসাব

আটকে গেল থালাপতি বিজয়ের সরকার গঠন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৯ মে ২০২৬, ১১:৫০ এএম
আটকে গেল থালাপতি বিজয়ের সরকার গঠন

তামিলনাড়ুর রাজনীতিতে মুহূর্তে মুহূর্তে পাল্টে যাচ্ছে সমীকরণ। কয়েক দিনের নাটকীয় আলোচনা, জোট গঠন ও সমর্থনের হিসাব-নিকাশের পরও শেষ পর্যন্ত সরকার গঠন করতে পারছেন না দক্ষিণী সুপারস্টার ও রাজনীতিবিদ থালাপতি বিজয়।

শনিবার (০৯ মে) বিজয়ের দল টিভিকে সরকার গঠনের শপথ নেওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে জোটের সমর্থন নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় পুরো প্রক্রিয়া স্থগিত হয়ে যায়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, প্রথমে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ বিজয়ের দলকে সমর্থন দেওয়ার কথা জানালেও পরে তারা সেই সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ায়। দলটি এখন ক্ষমতাসীন ডিএমকে নেতৃত্বাধীন জোটে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

এই দলের হাতে থাকা দুটি আসন বর্তমান রাজনৈতিক সমীকরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তাদের সমর্থন হারানোয় বিজয়ের জোট বড় ধাক্কা খেয়েছে।

অন্যদিকে ভিসেকে নামের আরেকটি রাজনৈতিক দলও টিভিকেকে সমর্থনের ঘোষণা দিয়েছিল। তবে তারা এখনো রাজ্যপালের কাছে আনুষ্ঠানিক সমর্থনপত্র জমা দেয়নি। পরে জানা যায়, দলটি তাদের অবস্থান পুনর্বিবেচনা করছে। পাশাপাশি উপ-মুখ্যমন্ত্রী পদ চাওয়ার বিষয়টিও তারা সামনে এনেছে।

এই দুই দলের সমর্থন না থাকায় থালাপতি বিজয়ের নেতৃত্বাধীন জোট প্রয়োজনীয় ১১৮ আসনের সংখ্যা ছুঁতে পারেনি। ফলে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করা সম্ভব হয়নি।

শুক্রবার সন্ধ্যায় রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে দেখা করেন বিজয়। অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া বিজয়কে সেই বৈঠকে রাজ্যপাল স্পষ্ট করে দেন, সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ না থাকলে সরকার গঠনের আমন্ত্রণ দেওয়া সম্ভব না। সব মিলিয়ে জোট রাজনীতির জটিল সমীকরণে আপাতত পিছিয়ে পড়েছেন থালাপতি বিজয়। নির্বাচনে দক্ষিণী মেগাস্টার বিজয়ের দল টিভিকে ১০৮টি আসনে জয় পায়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X