মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

শান্তি, ভালোবাসা ও গণতন্ত্র পুনরুজ্জীবনের আহ্বান তারেক রহমানের

কাগজ ডেস্ক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ০২:৫৯ পিএম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

ইংরেজি নববর্ষ উপলক্ষে দেশ ও প্রবাসীদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নতুন বছরের বার্তায় তিনি প্রতিহিংসা, বিদ্বেষ ও ধ্বংসের রাজনীতি পরিহার করে ভালোবাসা, শান্তি ও সৌহার্দ্যের সমাজ গড়ার আহ্বান জানিয়েছেন।

তারেক রহমান বলেন, ধ্বংস নয়, প্রতিশোধ নয়; আসুন আমরা ভালোবাসা, পরমতসহিষ্ণুতা, শান্তি ও সৌহার্দ্যের সমাজ গড়ি। এভাবেই নির্মিত হবে মানবাধিকার ও সামাজিক ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ।

নববর্ষ উপলক্ষে তিনি দেশ-বিদেশের সকলের জন্য অমিত আনন্দ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন। তিনি বলেন, ১ জানুয়ারি এখন একটি আন্তর্জাতিক উৎসবে পরিণত হয়েছে। নববর্ষ কেবল একটি উৎসব নয়, এটি আমাদের সংস্কৃতি, ঐতিহ্য ও চেতনার প্রতিফলন। গত বছরের তিক্ত অভিজ্ঞতা এবং প্রিয়জন হারানোর বেদনা আমাদের ব্যথিত করেছে, তবে অর্জিত সাফল্য ও অভিজ্ঞতা নতুন বছরের জন্য নতুন বার্তা হয়ে দাঁড়ায়।

গণতন্ত্র পুনরুজ্জীবনের অঙ্গীকারে তারেক রহমান বলেছেন, আজ আমাদের প্রধান অঙ্গীকার হওয়া উচিত একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জবাবদিহিমূলক সরকার গঠন, জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা এবং সমগ্র গণতন্ত্র পুনরুজ্জীবনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো।

তিনি সমালোচনা করে বলেন, পরাজিত গণবিরোধী শক্তি এতদিন জনগণের অধিকার সীমিত করে রেখেছিল। এখন সব গণতান্ত্রিক শক্তির ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার কাজ পুনরায় শুরু করতে হবে।

তারেক রহমান আশা প্রকাশ করেছেন যে ২০২৬ সাল হবে শান্তি ও সমৃদ্ধির বছর, এবং এটি অমিত সম্ভাবনার পথে বাংলাদেশকে এগিয়ে নেবে। তিনি বলেন, “আমরা এমন একটি জাতি গড়ার স্বপ্ন দেখি যেখানে প্রতিটি নাগরিক গুরুত্বপূর্ণ, এবং প্রত্যেকের কণ্ঠ থাকবে স্বাধীন। চিরদিনের জন্য দূর হোক সব অন্যায়, নির্যাতন ও উৎপীড়ন।”

তিনি দেশের সকলকে আহ্বান জানান, সামাজিক ও রাজনৈতিক বাধা অতিক্রম করে সংগ্রামমুখর জীবনের ঐতিহ্য ধরে জাতিকে অগ্রসর করতে সম্মিলিতভাবে কাজ করার জন্য।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X