মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

ফকিরহাটে যৌথ অভিযানে চার মাদক কারবারি গ্রেফতার

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ০৩:০৪ পিএম
আপডেট : ৩০ জানুয়ারি ২০২৬, ০৩:৪৫ পিএম
ফকিরহাটে চার মাদককারবারি গ্রেফতার।

বাগেরহাটের ফকিরহাট সেনা ক্যাম্পের যৌথ অভিযানে চারজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- সরদার আরিফুজ্জামান (৪৫) সাইফুল ইসলাম হিরক (৩৫) মো. ইমরান মোল্লা (৩০) ও মো. ফরহাদ শেখ (৩২)।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে সেনাবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলা মোড় এলাকায় গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফকিরহাট আর্মি ক্যাম্পের টহল দল একটি আকস্মিক অভিযান পরিচালনা করে। অভিযানে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসায় যুক্ত ছিল।

গ্রেফতার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবার পরিচালনা করে আসছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের অবস্থানের ওপর নজরদারি বৃদ্ধি করা হয় এবং তাদের বাসায় যৌথ বাহিনীর সমন্বয়ে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। তল্লাশি চলাকালীন তাদের হেফাজত থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

অভিযানে ১ হাজার ইয়াবা ট্যাবলেট, ১টি ফয়েল পেপার, ১টি মাদক সেবনের ম্যাট, ৭টি স্মার্টফোন, ৪টি বাটন মোবাইল ফোন, ১টি পাওয়ার ব্যাংক, ২টি মেমোরি কার্ড, ৩টি সিম কার্ড, ১টি ব্যাংক কার্ড, ৬ হাজার ৪ শত ১৩ টাকা নগদ অর্থ উদ্ধার করা হয়।

রাতেই গ্রেফতার ব্যক্তিদের এবং জব্দ করা সব আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফকিরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।

আসন্ন ত্রয়োদশ নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনা করার লক্ষ্যে অপরাধ দমনে সেনাবাহিনীর এই ধরনের চিরুনি অভিযান অব্যাহত থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানা হয়।

গ্রেফতার ব্যক্তিদের এবং উদ্ধারকৃত সব আলামত ফকিরহাট থানায় হস্তান্তর করা হয়েছে। ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, চারজনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

সেনাবাহিনী জানিয়েছে, আসন্ন ত্রয়োদশ নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে অপরাধ দমন কার্যক্রম চলমান থাকবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X