মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

মোরেলগঞ্জকে আধুনিক উপজেলা উপহার দেওয়া হবে : সোমনাথ দে

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ০১:৫১ পিএম
মোরেলগঞ্জকে আধুনিক মডেল উপজেলা গড়ার প্রতিশ্রুতি দিলেন বাগেরহাট-৪ আসনের প্রার্থী সোমনাথ দে।

বাগেরহাটের মোরেলগঞ্জে শনিবার (৩১ জানুয়ারি) বিএনপির উদ্যোগে ধানের শীষ প্রতিকে ভোট দিয়ে বিজয় অর্জনের আহ্বান জানিয়ে বড় ধরনের গণমিছিল অনুষ্ঠিত হয়। পুরো শহর মুখরিত ছিলো স্রোগান “ভোট দিবো ধানের শীষে, দেশ গড়বো মিলেমিশে” নিয়ে।

গণমিছিলের পরে নব্বইরশী বাসষ্ট্র্যান্ডে সংক্ষিপ্ত পথসভায় বক্তৃতা করেন বাগেরহাট-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী সোমনাথ দে। তিনি বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ধানের শীষ প্রতিকে ভোট দিলে মোরেলগঞ্জ-শরণখোলা উপজেলাকে আধুনিক উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। প্রতিটি ইউনিয়ন হবে মডেল ইউনিয়ন এবং পৌরসভাকে দেশের দৃশ্যমান পৌরসভায় পরিণত করা হবে। আমাদের মধ্যে কোনো দ্বিধা বিভক্তি নেই, সকলকে ঐক্যবদ্ধভাবে ১২ ফেব্রুয়ারি ধানের শীষে বিজয় নিশ্চিত করতে হবে।

বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপির উদ্যোগে ধানের শীষ প্রতিকে ভোট দিয়ে বিজয় অর্জনের আহ্বান জানিয়ে গণমিছিল অনুষ্ঠিত হয়।

শনিবার সকালে উপজেলা চত্বর থেকে বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে গণমিছিলের সঙ্গে যোগ দেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে জনগণের মধ্যে উৎসাহ ও সমর্থন বাড়িয়ে তোলে।

“ভোট দিবো ধানের শীষে, দেশ গড়বো মিলেমিশে” তারুন্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক, এ স্রোগানে সংক্ষিপ্ত পথসভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল, সাধারণ সম্পাদক মেহেদী হাসান ইয়াদ, সাবেক পৌর বিএনপির সভাপতি আব্দুল মজিদ জব্বার, পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X