মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

বাগেরহাটে স্বাধীনতা দিবসে স্বেচ্ছাসেবক দলের পতাকা র‍্যালি ও পথসভা

অরিন্দম দেবনাথ, বাগেরহাট প্রদতনিধি
প্রকাশ : ২৬ মার্চ ২০২৬, ০৮:৪০ পিএম
বাগেরহাটে স্বাধীনতা দিবসে স্বেচ্ছাসেবক দলের পতাকা র‍্যালি ও পথসভা

বাগেরহাটে ৫৬তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে পতাকা র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব ডালিম ফকিরের নেতৃত্বে বাগেরহাট কেন্দ্রীয় বাস টারমিণাল থেকে এ র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে প্রেসক্লাবের সামনে এক পথসভায় মিলিত হয়।র‍্যালিতে জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এবং দিবসটির তাৎপর্য তুলে ধরে নানা স্লোগান দেন।

পথসভায় জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ডালিম ফকির বলেন, মহান স্বাধীনতা দিবস বাঙালি জাতির জন্য এক গৌরবময় অধ্যায়। এদিনে লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার চেতনাকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে। তিনি আরও বলেন, গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

পথসভায় আরও বক্তব্য দেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক মাইনুল হক রনি, সহ-দপ্তর সম্পাদক ইয়াহিয়া শেখ সুমন, জেলা সদস্য এসএম লিপু, নাইমুল ইসলাম, এসএম সাইফুল ইসলাম, ওবায়দুল হোসেন তিমির, চিতলমারি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নিয়ামত আলী খান, মোংলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফকির মোঃ জুয়েল রানা, ফকিরহাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইকবাল হোসেন এবং সদর উপজেলা যুগ্ম আহ্বায়ক গাজী সাইফুল্লাহ প্রমুখ।

বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তারা অভিযোগ করেন, বিগত সময়ের শাসনামলে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি এবং গণতান্ত্রিক পরিবেশ বাধাগ্রস্ত হয়েছে। ভবিষ্যতে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানান তারা।

পথসভায় বক্তারা মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে দেশের শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন উপজেলা থেকে আগত নেতাকর্মীদের উপস্থিতি পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X