মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

জুস কেনাকে কেন্দ্র করে দোকানি খুন, অভিযুক্ত আটক

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ : ০৭ মে ২০২৬, ০৩:৩৪ পিএম
চিতলমারীতে জুস কেনাকে কেন্দ্র করে দোকানিকে কুপিয়ে হত্যা

বাগেরহাটের চিতলমারী উপজেলার হিজলা এলাকায় জুস কেনাকে কেন্দ্র করে মো. মুজাহিদুল ইসলাম (৪০) নামে এক দোকানিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং অভিযুক্ত ব্যক্তির বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বৃহস্পতিবার (৭ মে) সকালে হিজলা এলাকায় মুজাহিদুল ইসলামের দোকানে বাইজিদ নামের এক যুবক জুস কিনতে যান। এ সময় মূল্য বা লেনদেন সংক্রান্ত বিষয় নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।

এক পর্যায়ে উত্তেজনা বেড়ে গেলে অভিযুক্ত বাইজিদ কোনো কিছু বুঝে ওঠার আগেই হাতে থাকা কাঁচি দিয়ে দোকানি মুজাহিদুল ইসলামের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত আহত মুজাহিদুল ইসলামকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মুজাহিদুল ইসলাম ওই এলাকার ছরোয়ার মোল্লার ছেলে।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। বিক্ষুব্ধ স্থানীয় জনতা অভিযুক্ত বাইজিদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। পরে তাকে গণপিটুনি দিয়ে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত অবস্থায় অভিযুক্ত বাইজিদকে আটক করা হয়। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ ও বিস্তারিত তদন্ত করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X