সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বাগেরহাটে ছোট ভাইয়ের বিরুদ্ধে জমি দখলের অভিযোগে বড় বোনের সংবাদ সম্মেলন

অরিন্দম দেবনাথ, বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ : ২৫ মে ২০২৬, ০৪:৫৫ পিএম
বাগেরহাটে ছোট ভাইয়ের বিরুদ্ধে জমি দখলের অভিযোগে বড় বোনের সংবাদ সম্মেলন

বাগেরহাটে আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে জমি দখল, শারীরিক ও মানসিক নির্যাতন, ভাঙচুর এবং প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন বড়বোন আজমেরি মুন। রবিবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শহরের পুরাতন বাজার এলাকার বাসিন্দা আজমেরি মুন। তিনি অভিযোগ করেন, তার ছোট ভাই মোহাম্মদ মুরাদ দীর্ঘদিন ধরে পৈত্রিক সম্পত্তি এককভাবে ভোগদখল করে আসছেন এবং তাকে সম্পত্তি থেকে বঞ্চিত করতে নানা ধরনের নির্যাতন চালাচ্ছেন।

লিখিত বক্তব্যে তিনি জানান, ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জমির বৈধ কাগজপত্র, মিউটেশন ও খাজনা পরিশোধের দলিল থাকা সত্ত্বেও তাকে জমি থেকে উচ্ছেদের চেষ্টা করা হচ্ছে। এ সময় তার ঘরে ইট-পাটকেল নিক্ষেপ, জানালা-দরজা ভাঙচুর, বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্নসহ নানা হয়রানির অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, এ ঘটনায় বাগেরহাট সদর থানায় অভিযোগ ও আদালতে মামলা দায়ের করা হলেও অভিযুক্ত ব্যক্তি তা উপেক্ষা করে পুনরায় হুমকি ও নির্যাতন চালিয়ে যাচ্ছেন। এমনকি তার মোবাইল ফোন, গুরুত্বপূর্ণ কাগজপত্র ও সিসি ক্যামেরা নষ্ট করারও অভিযোগ তোলেন তিনি।

সংবাদ সম্মেলনে আজমেরি মুন দাবি করেন, তার মা ও বড় ভাইও দীর্ঘদিন ধরে অভিযুক্তের নির্যাতনের শিকার। বিভিন্ন সময়ে একাধিক মামলা হলেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি বলে তিনি উল্লেখ করেন।

তিনি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ ও নিরাপত্তাসহ ন্যায়বিচার দাবি করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

ভারি বৃষ্টিতে সাজিয়ালীর ব্রিজ ভেঙে জনদুর্ভোগ চরমে, বিকল্প পথে চলছে যাতায়াত

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

বাঘারপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতি   / নির্বাচন ঘিরে উৎসব আমেজ পাইপপট্টিতে১৩ পদের জন্য লড়াইয়ে ২৫ প্রার্থী

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

অবশেষে ঝিকরগাছায় নির্মিত হচ্ছে মডেল মসজিদ

অভয়নগরে পানিবন্দি পরিবারের মাঝে রান্নার চুলা বিতরণ

মণিরামপুরে ঢালী ব্রিকসের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ

মণিরামপুরে বনফুল অ্যান্ড কোংকে ৫০ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহে ১১২ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে অনুদানের চেক ও গাছের চারা বিতরণ

হস্তান্তরের আগেই মোরেলগঞ্জে মাদ্রাসার নতুন ভবনে ফাটল, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

মাগুরায় স্কুলছাত্রী রাজিয়া হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

যশোরে অনলাইন জুয়া কান্ডে নারী আটক

ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে যশোর সরকারি বালিকা বিদ্যালয়ের নৌরিন

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর পূর্ণ হচ্ছে কাল, নিহতদের স্মরণ, আহতদের সুস্থতা কামনা

চুয়াডাঙ্গায় শিশু মরিয়ম ধর্ষণ ও হত্যা: আসামির মৃত্যুদণ্ড

পুরোনো ভবন ভাঙতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

X