সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরে সেলুনে চুরির ঘটনায় দুইজন আটক, উদ্ধার চোরাই মালামাল

কাগজ সংবাদ
প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ০৪:৫৬ পিএম
যশোরে সেলুনে চুরির ঘটনায় দুইজন আটক, উদ্ধার চোরাই মালামাল

যশোর শহরের ষষ্ঠীতলা এলাকায় একটি সেলুনে চুরির ঘটনায় দুইজনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া কিছু মালামালও উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলেন, ষষ্ঠীতলা এলাকার সুমন আহমেদের ছেলে সাকিব হাসান এবং শংকরপুর ছোটনের মোড় এলাকার আব্দুল হালিমের ছেলে আলী আকবর। এ ঘটনায় সেলুনের মালিক বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলার সূত্রে জানা যায়, যশোর শহরের মুজিব সড়ক এলাকার বাসিন্দা তরিকুল হোসেন ষষ্ঠীতলা জিলা স্কুলের সামনে ‘টি-রেক্স’ নামে একটি পুরুষ সেলুন ও পার্লার পরিচালনা করেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ১২ জুলাই রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাসায় যান। পরদিন ১৩ জুলাই সকাল সাড়ে ১০টার আগেই কোনো এক সময় দুর্বৃত্তরা দোকানের শাটারের হ্যাজবোল্ট কেটে ভেতরে প্রবেশ করে বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়।

চুরি হওয়া মালামালের মধ্যে ছিল একটি এসির ইনডোর ইউনিট, পাঁচটি হেয়ার কাটার মেশিন, একটি সিসি ক্যামেরা, একটি রাউটার, নগদ সাত হাজার টাকা এবং দুই জোড়া নতুন জুতা। এ ঘটনায় তিনি কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগটি তদন্ত শুরু করেন কোতোয়ালি থানার এসআই আব্দুল্লাহ আল মামুন।

তিনি জানান, সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোরের পরিচয় শনাক্ত করা হয়। পরে বিস্তারিত তথ্য সংগ্রহ করে তাদের অবস্থান নিশ্চিত করে অভিযান পরিচালনা করা হয়।

মঙ্গলবার দুপুর ১টা ৪০ মিনিটে রেল রোডের জনি কাবাবের সামনে থেকে সাকিব হাসানকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাসা থেকে চারটি হেয়ার কাটার মেশিন এবং একটি ভাঙা সিসি ক্যামেরা উদ্ধার করা হয়।

পরবর্তীতে একই দিন বিকেল ৩টা ৫ মিনিটে শংকরপুর ছোটনের মোড় এলাকা থেকে আলী আকবরকে আটক করা হয়। তিনি চুরি হওয়া এসির যন্ত্রাংশ কেনার কথা স্বীকার করেন। এরপর তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি ভাঙারির দোকান থেকে ১ কেজি ৬০০ গ্রাম তামার তার, প্রায় ১ কেজি ৫০০ গ্রাম অ্যালুমিনিয়ামের জাল এবং এসির প্লাস্টিকের কিছু অংশ উদ্ধার করা হয়।

বুধবার দুপুরে আটক দুইজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X