সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

ঝিনাইদহে নিখোঁজ শিশু সাইমা আক্তারের মরদেহ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ০২:৪৫ পিএম
নিহত শিশু সাইমা আক্তার সাবা। ছবি: প্রতিনিধি

ঝিনাইদহ শহরের পবহাটি গ্রামের ৩ বছর ৬ মাস বয়সী শিশু সাইমা আক্তার সাবা বুধবার (৩ ডিসেম্বর) সকালে নিখোঁজ হয়। তবে, রাত ১০টার দিকে গ্রামবাসীর নজরে আসে, যে শিশুটির মরদেহ প্রতিবেশী মাসুদের বাড়িতে পাওয়া গেছে।

পুলিশের প্রাথমিক ধারণা, শিশু সাবাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। মৃত শিশুটি ওই গ্রামের সাইদুল ইসলামের মেয়ে।

ঝিনাইদহ সদর থানার এসআই মনোজ কুমার ঘোষ নিশ্চিত করেছেন, বুধবার সকাল ৮টার দিকে খেলতে গিয়ে নিখোঁজ হয় শিশু সাবা। শিশুর পিতা সাইদুল একটি জিডি করেন। জিডি এন্ট্রির পর আশপাশের পুকুরে তল্লাশি চালানো হয়, কিন্তু সন্ধ্যা পর্যন্ত কোনো খোঁজ মেলেনি।

রাত ১০টার দিকে পবহাটি গ্রামের মাসুদের বাড়িতে শিশুটির মরদেহ পাওয়া যায়। পুলিশ জানায়, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হতে পারে। এই ঘটনার পর প্রতিবেশী মাসুদের স্ত্রী শান্তনা খাতুন (৩০) কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

শিশু সাইমা আক্তারের মৃত্যুতে পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। গ্রামবাসী পুলিশের কাছে সঠিক তদন্ত এবং প্রকৃত হত্যাকারীকে গ্রেপ্তার করার দাবি জানিয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X