সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

কালীগঞ্জে চিনিকলের ফার্মের মাঠ থেকে রক্তাক্ত মরদেহ উদ্ধার

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ১২:৫১ পিএম
কালীগঞ্জে চিনিকলের ফার্মের মাঠ থেকে রক্তাক্ত মরদেহ উদ্ধার   ¦ ছবি: প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জে মাঠ থেকে ওমর শেখ (৩০) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি স্যালোইঞ্জিন চালিত নসিমন গাড়ির চালক।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে মোবারকগঞ্জ চিনিকলের মাঠে ওই মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা।

নিহত ওমর শেখ কালীগঞ্জ উপজেলার বেলাট গ্রামের আব্দুস সাত্তার শেখের ছেলে। বৃহস্পতিবার বিকালে নসিমন গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন তিনি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, চিনিকল ফার্মের মাঠে উপজেলার বেলাট গ্রামের ওমর শেখের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে কুপিয়ে ও শ্বাসরোধে ওই ব্যক্তিকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, মরদেহে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ও গলায় রশি বাধা ছিল। গতকাল বৃহস্পতিবার বিকাল তিনটায় ওমর শেখ তার নিজ বাড়ি থেকে নসিমন গাড়ি নিয়ে বের হন৷ আজ সকালে তার মরদেহ আমরা উদ্ধার করেছি। ঘটনাস্থলে ক্রাইম সিন ইউনিট কাজ করছে। ক্রাইম সিন ইউনিটের কাজ শেষ হলে মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। হত্যাকাণ্ডের কারণ এখনই বলা যাচ্ছে না।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X