মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩
ঝিনাইদহ-৪ আসন

রাশেদের বার্ষিক আয় সাড়ে ৪ লাখ আবু তালিবের ৭ লাখ ৩৫ হাজার

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ০৬:০৪ পিএম
রাশেদের বার্ষিক আয় সাড়ে ৪ লাখ আবু তালিবের ৭ লাখ ৩৫ হাজার।  ছবি: গ্রামের কাগজ

ঝিনাইদহ-৪ আসনে (কালীগঞ্জ ও সদরের একাংশ) ১১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও শেষ পর্যন্ত দাখিল করেছেন ৯ জন। এরমধ্যে ধানের শীষের প্রার্থী রাশেদ খানের বার্ষিক আয় সাড়ে চার লাখ টাকা। রাশেদ খাঁন গণঅধিকার পরিসদের সাধারণ সম্পাদক ছিলেন।

এছাড়া জামায়াত ইসলামীর আবু তালিব ও স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের জৈষ্ঠ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ। ত্রয়োদশ সংসদ নির্বাচনে দাখিল করা হলফনামায় উল্লেখ করা স্থাবর ও অস্থাবর সম্পদের হিসাব দিয়েছেন।

এরমধ্যে বিএনপির প্রার্থী রাশেদ খাঁন তার নির্বাচনী হলফনামায় উল্লেখ করেছেন, ব্যবসা থেকে বার্ষিক আয় ৪ লাখ ৫০ হাজার টাকা। নিজের স্বর্ণ রয়েছে ৩০ ভরি ও স্ত্রীর ১০ ভরি। স্বামী-স্ত্রী উভয়ের স্বর্ণের সবটুকু উপহার থেকে পাওয়া বলে উল্লেখ করেছেন। রাশেদ খাঁনের নগদ ৩৫ লাখ ৪৫ হাজার ৮৭৫ টাকা, স্ত্রীর ৩০ হাজার টাকা রয়েছে বলেও উল্লেখ করেছেন। বাড়ির আসবাবপত্র ও অন্যান্য সামগ্রী মিলে বর্তমানে রাশেদ খাঁনের মোট ৮১ লাখ ৪৮ হাজার ৪১২ টাকা সম্পদ ও স্ত্রীর ১৭ লাখ ৭০ হাজার টাকার সম্পদ রয়েছে। তার নামে ৫ মামলার মধ্যে তিনটি চলমান ও দুইটি খারিজ হয়ে গেছে বলেও উলে¬খ করেছেন। এ আসনে জামায়াত ইসলামীর দাড়িপাল্লার প্রার্থী আবু তালিব তার নির্বাচনি হলফনামায় উল্লেখ করেছেন, কৃষি, ব্যবসা ও নিজের চাকুরি থেকে তার বার্ষিক আয় ৭ লাখ ৩৫ হাজার ৩৮২ টাকা। নগদ অর্থের পরিমান ২৫ লাখ ৩৩ হাজার ৬৪০ টাকা এবং স্ত্রীর আছে ২ লাখ ৫০ হাজার টাকা। তিনি উপহার স্বরূপ পেয়েছেন ৫ ভরি স্বর্ণ। বাড়ির আসবাবপত্র ও বিভিন্ন মোটরযান, কৃষি জমিসহ মোট সম্পদের পরিমাণ ৫৩ লাখ ৯৯ হাজার ৯৯৯ টাকা ও স্ত্রীর বর্তমান সম্পদের পরিমান ৫১ লাখ ৫০ হাজার টাকা । এ আসনে সতন্ত্র প্রার্থী হিসাবে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের জৈষ্ঠ সাধারণ সম্পাদকের সাইফুল ইসলাম ফিরোজ তার নির্বাচনী হলফনামায় উল্লেখ করেছেন, ব্যবসা থেকে তার বার্ষিক আয় ৪ লাখ ৬১ হাজার ৫১৪ টাকা। বর্তমানে তার নগদ অর্থের পরিমান ২৯ লাখ ১৫ হাজার ২০৫ টাকা। স্বর্ণ ও গহনার পরিমান ২২ ভরি। উত্তরাধিকার সূত্রে পাওয়া জমির পরিমাণ ৪৭.১৯ শতক। আসবাবপত্র ও কৃষিজমিসহ বর্তমানে তার ৫৫ লাখ টাকার সম্পদ রয়েছে বলে তিনি হলফনামায় উল্লেখ করেছেন। এদের মধ্যে জামায়াতের প্রার্থী আবু তলিব ও স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের কুষি জমি ও কুষি থেকে আয় থাকলেও বিএনপির প্রার্থী রাশেদ খাঁনের কোন জমাজমির তথ্য হলফনাময় উলে¬খ নেই।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

X