সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

মহেশপুরে বিএনপি সমর্থককে গুলি 

মহেশপুর প্রতিনিধি
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ০৭:১৮ পিএম
মহেশপুরে বিএনপি সমর্থককে গুলি । ছবি গ্রামের কাগজ

ঝিনাইদাহের মহেশপুর উপজেলায় গুলি করে এক ব্যক্তিকে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সোমবার বিকেল আনুমানিক ৩টা ৪৫ মিনিটে। মহেশপুর থানাধীন গাড়াপোতা ও ভাষণপোতা গ্রামের মাঝামাঝি ফাঁকা মাঠে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তি মতিয়ার রহমান মন্ডল (৫৬)। তিনি আজিজুর রহমানের ছেলে। তার বাড়ি মহেশপুর উপজেলার বাগাডাঙ্গা গ্রামে। তিনি বিএনপির একজন সমর্থক বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মতিয়ার রহমান মন্ডল ঝিনাইদাহ থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি ফেরার পথে উল্লেখিত স্থানে পৌঁছালে পূর্ব থেকে ওত পেতে থাকা আকালি (৩৬) ও ইব্রাহিম (৩০) ওরফে মধু আগ্নেয়াস্ত্র দিয়ে তাকে গুলি করে। গুলি করার পর হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা ও আহতের স্বজনরা খবর পেয়ে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে আহতের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে ।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে মহেশপুর থানা পুলিশ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X