সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

কালীগঞ্জে শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ০৯:০০ পিএম
কালীগঞ্জে শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার। ছবি: সংগৃহীত

ঝিনাইদহের কালীগঞ্জে জসিম উদ্দিন নামের এক নির্মাণ শ্রমিকের (৩০) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে কালীগঞ্জ উপজেলা সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়নের নলডাঙ্গা রোডের ব্যাকা ব্রিজের পাশে মাঠের একটি লিচু বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে দুই থেকে তিন দিন আগে থেকে তার মরদেহ ওই গাছে ঝুলছিল। জসিম উদ্দিন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার খন্দর বাড়িয়া গ্রামের শহিদুল মন্ডলের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে রাজ মিস্ত্রীর কাজ করতেন এবং কালীগঞ্জ শহরের ভূষণ স্কুল রোডের ঝন্টু মিয়া বাড়িতে ভাড়া থাকতেন। স্থানীয়রা বলছেন, শনিবার দুপুর ১ টারদিকে কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে দেখতে পান তার মরদেহ গাছে ঝুলছে। পরে পুলিশকে খবর দিলে তারা মরদেহটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে কয়েকদিন ধরেই তার মরদেহ গাছে ঝুলছে। মাঠের ওই লিচু বাগানটি লোকালয় থেকে একটু দূরে হওয়ায় এতোদিন কারো নজরে আসেনি। ঝুলন্ত ওই শ্রমিকের পরণে কালো জিন্সের প্যান্ট ও গায়ে লাল-কালো সোয়েটার পরিহিত ছিল। জসিমের পায়ের স্যান্ডেল গাছের সাথে ঝুলানো ছিল। অনেকের ধারণা অন্য কোথাও থেকে তাকে এনে হত্যা করে এখানে রশি দিয়ে ঝুলিয়ে রাখা হতে পারে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জেল্লাল হোসেন জানান, সংবাদ পেয়ে জসিম উদ্দিন নামের ওই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে, সে আত্মহত্যা করেছে না কেউ তাকে হত্যার পর গাছে ঝুলিয়ে রেখেছে তা ময়না তদন্তের পর জানা যাবে বলে জানান এই কর্মকর্তা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X