সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

মহেশপুর দুর্নীতিমুক্ত আধুনিক হাসপাতাল গড়ার অঙ্গীকার এমপি মতিয়ারের

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৬ পিএম
ঝিনাইদহ-৩ আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য অধ্যাপক মোঃ মতিয়ার রহমান। ছবি- ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে সোমবার সকালে পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহেশপুর উপজেলা শাখা।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য অধ্যাপক মোঃ মতিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সহকারী সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহেশপুর উপজেলা আমির অধ্যাপক ফারুক আহম্মেদ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও ডা. হেলেনা আক্তার নিপা, থানা সেক্রেটারি ইসমাইল হোসেন পলাশ, পৌর আমির নওফেল হোসেন, অফিস সেক্রেটারি লুৎফর রহমানসহ কর্মপরিষদের সদস্যবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে এমপি অধ্যাপক মোঃ মতিয়ার রহমান বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সই সাধারণ মানুষের সেবা পাওয়ার প্রধান কেন্দ্র। তাই এটি সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। তিনি জোর দিয়ে বলেন, হাসপাতালে কোনো ধরনের সিন্ডিকেট বা দুর্নীতির সুযোগ থাকবে না। সকলের সহযোগিতায় একটি দুর্নীতিমুক্ত ও আধুনিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তোলা হবে।

তিনি আরও বলেন, হাসপাতালের সেবা প্রদানে যেসব সমস্যা রয়েছে, সেগুলো পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। সকল কর্মকর্তা-কর্মচারীকে দায়িত্ব ও কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালনের আহ্বান জানান তিনি।

এ সময় সদ্য যোগদানকৃত ৭ জন মেডিকেল অফিসারকে অভিনন্দন জানিয়ে এমপি মতিয়ার রহমান বলেন, তাদের মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান আরও উন্নত হবে এবং হাসপাতাল একটি নতুন গতিপথে এগিয়ে যাবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X