সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

খুলনায় বিদেশি অস্ত্র ও মাদকসহ দুই সন্ত্রাসী গ্রেফতার

খুলনা প্রতিনিধি
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০৩:২৫ পিএম
খুলনায় বিদেশি অস্ত্র ও মাদকসহ দুই সন্ত্রাসী গ্রেফতার

খুলনার বাগমারা এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ড ও যৌথবাহিনীর যৌথ অভিযানে বিদেশি অস্ত্র, গুলি ও ৩৫০ গ্রাম গাঁজা সহ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’।

গ্রেফতারকৃতরা হলেন শাকিল আহমেদ (২০) এবং এসএম তরিকুল ইসলাম তৌহিদ (২৫)। সোমবার (১৯ জানুয়ারি) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সকাল ৭টায় খুলনার বাগমারার চেয়ারম্যান বাড়ি সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযান চলাকালীন গ্রেফতারকৃতদের দেওয়া তথ্য অনুযায়ী, বাগমারার কাঠালতলা মোড়, মিস্ত্রিপাড়া ও টুটপাড়া এলাকায় তল্লাশি চালিয়ে একটি বিদেশি রিভলভার, একটি বিদেশি ৭.৬৫ মিলিমিটার পিস্তল, ৭ রাউন্ড তাজা গোলা, একটি ম্যাগাজিন এবং ৩৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, আসন্ন জাতীয় ত্রয়োদশ নির্বাচনের প্রেক্ষাপটে দেশের আইনশৃঙ্খলা রক্ষায় কোস্ট গার্ড নিরলসভাবে কাজ করছে। জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চালানো হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X