সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

খুলনার জনসভা মঞ্চে তারেক রহমান

খুলনা প্রতিনিধি
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৬ পিএম
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩১ পিএম
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

নির্বাচনি জনসভার অংশ নিতে প্রায় দুই দশক পর খুলনায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তাকে বরণে প্রস্তুত করা হয়েছে মঞ্চ। নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা।

সোমবার (২ ফেব্রুয়ারি) শহরের প্রভাতী স্কুল মাঠে তারেক রহমানের আগমন ঘিরে উচ্ছ্বাস-উদ্দীপনা ছড়িয়ে পড়েছে নেতাকর্মীদের মাঝে। সকাল থেকে সভাস্থলে নেতাকর্মীদের সমাগম শুরু হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, খুলনার ছয়টিসহ অন্যান্য কয়েকটি আসনের দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন তারেক রহমান। একইসঙ্গে দক্ষিণাঞ্চলের উন্নয়নের রূপরেখা তিনি তুলে ধরবেন।

এদিকে খুলনা-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেন, ‘জনসভায় চেয়ারম্যান তিনজেলাসহ মহানগীর ধানের শীষের সব প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন। খুলনাসহ অত্র অঞ্চলের উন্নয়নের কথা বলবেন।’

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোহিদুজ্জামান বলেন, ‘জনসমাবেশ ঘিরে আমরা নিরাপত্তা জোরদার করেছি। খালিশপুর থানা পুলিশ এবং কেএমপি পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা জোরদার করেছে। যে কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আমরা সজাগ রয়েছি।’

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

কেশবপুরে মাইকেল মধুসূদনের ১৫৩তম মৃত্যুবার্ষিকী পালিত

কেশবপুরে মাদ্রাসার কমিটি গঠন নিয়ে বিরোধ, সংবাদ সম্মেলনে মারধরের অভিযোগ

যশোরে পৃথক অভিযানে মাদক ও চাকুসহ তিনজন আটক

যশোরে আওয়ামী লীগের দুই কর্মীর বিরুদ্ধে বিএনপি নেতাকে হত্যার হুমকির অভিযোগ, তদন্তে পুলিশ

হেরোইনের মামলায় বেনাপোলের জামাল হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড

যশোরে যত্রতত্র গাড়ি পার্কিং রোধে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শুরু

X