সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

খুলনাজুড়ে জনপ্রিয় ‘নানা হালিম’ ও রেশমি জিলাপি

খুলনা প্রতিনিধি
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৬ পিএম
রমজানে খুলনাজুড়ে জমজমাট ‘নানা হালিম’ ও রেশমি জিলাপির কদর। ছবি: সংগৃহীত

রমজান ঘিরে খুলনা মহানগরের বিভিন্ন এলাকায় রেশমি জিলাপির জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। এর সঙ্গে দীর্ঘ তিন দশকের বেশি সময় ধরে সমান কদর ধরে রেখেছে বিখ্যাত ‘নানা হালিম’। নগরীর সাউথ সেন্ট্রাল রোডে পাইওনিয়ার মহিলা মহাবিদ্যালয়ের সামনে প্রতি বছর রমজানে বিক্রি হয় এই হালিম, যা কিনতে দুপুর থেকেই ক্রেতাদের ভিড় জমতে শুরু করে।

দুপুরের পর থেকে শুরু হয় বিক্রি, আর সময় যত গড়ায় ততই বাড়তে থাকে রেশমি জিলাপি ও নানা হালিমের ক্রেতাসমাগম।

‘নানা হালিম’-এর স্বত্বাধিকারী হজরত আলী, যিনি ‘নানা’ নামে পরিচিত, জানান—তিনি একসময় সেনাবাহিনীতে চাকরি করতেন এবং মুক্তিযুদ্ধেও অংশ নেন। স্বাধীনতার পর চাকরিতে ফিরে না গিয়ে বাড়িতে চলে আসেন। পরে সংসারের প্রয়োজন মেটাতে সিকিউরিটি গার্ডের চাকরির পাশাপাশি ভ্যানে করে হালিম বিক্রি শুরু করেন। হালিমের সুনাম ছড়িয়ে পড়লে ১৯৯৩ সাল থেকে স্থায়ীভাবে এ ব্যবসা শুরু করেন। বয়সজনিত কারণে এখন তিনি শুধু রমজান মাসেই হালিম বিক্রি করেন।

খাবারের মান বজায় রাখতে এখনও নিজ হাতেই হালিম রান্না করেন হজরত আলী। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যেও হালিমের দাম বাড়ানো হয়নি। বিভিন্ন আকারের মাটির পাত্রে ১০০ টাকা থেকে ১,২০০ টাকা পর্যন্ত দামে হালিম পাওয়া যায়। তার সঙ্গে সাতজন বাবুর্চিসহ মোট ১১ জন কাজ করেন।

হজরত আলীর সহকারী বাবুর্চি মো. হাবিব জানান, বছরের অন্য সময়ে তিনি বিভিন্ন স্থানে রান্নার কাজ করেন। তবে গত ২৬ বছর ধরে প্রতি রমজানেই তিনি নানার দোকানে কাজ করছেন।

একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা মোহসীন রেজা বলেন, প্রতিবছরই তিনি নানার হালিম কেনেন। তার ভাষায়, ইফতারে হালিম না হলে যেন তৃপ্তি মেলে না। পরিবারের সবারই এই হালিম পছন্দ। তবে হালিম কিনতে প্রায়ই আগে থেকে সিরিয়াল দিতে হয়, না হলে পাওয়া যায় না। হালিমের পাশাপাশি এখানকার রেশমি জিলাপিও বেশ সুস্বাদু।

পাইওনিয়ার কলেজের শিক্ষক রোকনুজ্জামান বলেন, ইফতারের জন্য মিষ্টি খাবার হিসেবে রেশমি জিলাপির সঙ্গে হালিম নিতে লাইনে দাঁড়িয়ে আছেন তিনি। তার মতে, নানার হাতে যেন জাদু আছে—এখানকার সব ইফতার সামগ্রীই মানসম্মত।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X