সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

খুলনায় ২০ এপ্রিল হামের টিকাদান কর্মসূচি শুরু

খুলনা প্রতিনিধি
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ পিএম
খুলনায় ২০ এপ্রিল হামের টিকাদান কর্মসূচি শুরু

খুলনা মহানগরীতে আগামী সোমবার (২০ এপ্রিল) থেকে হামের টিকাদান কর্মসূচি শুরু হতে যাচ্ছে। এ বিশেষ কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের বিনামূল্যে টিকা প্রদান করা হবে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এ কার্যক্রম চলবে আগামী ২০ মে পর্যন্ত।

গত ১৫ মার্চ থেকে দক্ষিণ জনপদের বিভিন্ন এলাকায় হামের প্রাদুর্ভাব দেখা দিলেও খুলনা মহানগরীতে এখন পর্যন্ত কোনো রোগী শনাক্ত হয়নি। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে।

খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) স্বাস্থ্য বিভাগের সূত্রে জানা যায়, সিভিল সার্জন কার্যালয়ে প্রয়োজনীয় হামের টিকা ইতোমধ্যে মজুত করা হয়েছে। কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে ১৯ এপ্রিল রোববার স্বাস্থ্য ভবনে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম জানান, নগরীর ৩১টি ওয়ার্ডের শিশুদের এ টিকা দেওয়া হবে।

তিনি বলেন, সোমবার থেকে এক মাস সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ কার্যক্রম চলবে। শুক্রবার-শনিবার সেবা দান বন্ধ থাকবে। কর্পোরেশনের কর্মচারী-সরকারি হাসপাতালের নার্স ও স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মচারীরা টিকা দানে সহায়তা করবেন।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের উপ-পরিচালক ডা. মুজিবুর রহমান জানান, ২০ দিনের কর্মসূচিতে যশোর সদর পৌর এলাকায় ৯১ হাজার শিশুকে টিকা দানের লক্ষ্যমাত্রা নেওয়া হয়। প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশনায় এ কর্মসূচি পরিচালিত হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X