সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

কুষ্টিয়ায় নির্বাচন অফিসে দুর্বৃত্তদের আগুন

বাবলু রঞ্জন বিশ্বাস, কুষ্টিয়া
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ০১:৫৬ পিএম
কুষ্টিয়ায় নির্বাচন অফিসে দুর্বৃত্তদের আগুন ¦ ছবি: বাবলু রঞ্জন বিশ্বাস

কুষ্টিয়ার সদর উপজেলা নির্বাচন অফিসের স্টোর রুমেআগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে নিচতলার স্টোর রুমে সংরক্ষিত কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে।

শনিবার (২০ ডিসেম্বর) ভোররাত থেকে সকাল ৯টার মধ্যে কোনো এক সময় এঘটনা ঘটে। ছুটির দিন থাকায় অফিসের কর্মকর্তা-কর্মচারীরা বিষয়টি তাৎক্ষণিকভাবে জানতে পারেননি। পরে ধোঁয়া দেখে স্থানীয়দের নজরে এলে নির্বাচন অফিসের নাইট গার্ড ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।

সিনিয়র জেলা নির্বাচন অফিসার মাহবুবুর রহমান ও সদর উপজেলা নির্বাচন অফিসার আবু দাউদ জানান, আগুনে কিছু নথিপত্র ক্ষতিগ্রস্ত হলেও বড়ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। স্টোর রুমের পেছনের খোলা জানালা দিয়ে আগুন লাগানো হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছেন সংশ্লিষ্টরা।

এঘটনার খবর পেয়ে কুষ্টিয়া জেলা প্রশাসক ইকবাল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকনুজ জামানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X