সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক উল্টে চালক ও সহকারী নিহত

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ২১ জুন ২০২৬, ০১:০০ পিএম
কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক উল্টে চালক ও সহকারী নিহত

কুষ্টিয়ার বাইপাস সড়কে পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে ট্রাকচালক নিহত হয়েছেন এবং তার সহকারী এখনো নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

রোববার (২১ জুন) সকাল সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া বাইপাস সড়কের ত্রিমহনী ও বটতৈল এলাকার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।

কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ট্রাকটি সোনা মসজিদ এলাকা থেকে পাথরবোঝাই করে খুলনার দিকে যাচ্ছিল। পথিমধ্যে কুষ্টিয়া বাইপাস এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে ট্রাকটি সড়কের পাশের একটি কালভার্টের রেলিং ভেঙে খাদে উল্টে পড়ে।

দুর্ঘটনার পরপরই ট্রাকটিতে আগুন ধরে যায়। স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং ট্রাকচালক আনিচুর রহমান আনিসের মরদেহ উদ্ধার করে।

চালকের বাড়ি ফরিদপুর জেলায় বলে জানা গেছে। তবে ট্রাকের সহকারীর পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। ফায়ার সার্ভিসের সদস্যরা এখনো পাথরের নিচে চাপা পড়া সহকারীর মরদেহ উদ্ধারে কাজ করছেন।

দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ পরবর্তী এক মাসে রাজারহাটে আমদানি এক-তৃতীয়াংশ / চামড়া শিল্পে অশনি সংকেত

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনা নেই : নেতানিয়াহু

‘বিবাহিত পুরুষের সঙ্গে প্রেমে না জড়ানোর আহ্বান’

যশোর মোমিনগর সমবায় শিল্প সমিতি ত্রি-বার্ষিক নির্বাচনে ২৬ প্রার্থীর মনোনয়নপত্র জমাকাগজ সংবাদ

যশোর শিক্ষাবোর্ডের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

যশোরে ইসলামী আন্দোলনের দায়িত্বশীল তারবিয়াত

বেনাপোলে আনসার সদস্যসহ ১১ জনের বিরুদ্ধে পণ্য পাচারের মামলা

ভিটামিন এ ক্যাপসুল খেয়ে ফেরার পথে সড়কে প্রাণ গেলো শিশুর

গুচ্ছ ভর্তি পরীক্ষার চতুর্থ মেধাতালিকার ফল প্রকাশ

ক্যালরিবহুল হলেও বাদাম খাওয়া উপকারী

যবিপ্রবির প্রথম উপ-উপাচার্য হিসেবে অধ্যাপক শেখ মাহমুদুল হাসান নিয়োগপ্রাপ্ত

মোবাইল ব্যাংকিং দোকানে প্রতারণার অভিযোগে যুবক আটক

যশোরে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে মামলা

ঝিনাইদহে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু

মহেশপুরে সার নিতে গিয়ে দুই কৃষক আহত

আছিয়া বেগম হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার

ক্লাস বর্জন করে ‘শাট ডাউন’ কর্মসূচি, বিক্ষোভ অব্যাহত

যশোরে ফেনসিডিলসহ আটক আলমসাধু চালকের ৭ বছরের কারাদণ্ড

বিদেশে থাকা স্বামীসহ তিনজনের বিরুদ্ধে মামলা,আটক ২

১৪ মাস পর মণিরামপুরে ভিটামিন এ কর্মসূচি

X