সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

কুষ্টিয়া সরকারি কলেজে এমপি আমির হামজাকে ঘিরে বিক্ষোভ

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ০৭ মে ২০২৬, ০৫:৩০ পিএম
কুষ্টিয়া সরকারি কলেজে এমপি আমির হামজাকে ঘিরে বিক্ষোভ

কুষ্টিয়া সরকারি কলেজে আন্তঃবিভাগ মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করতে গিয়ে বিক্ষোভ ও স্লোগানের মুখে পড়েছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। বৃহস্পতিবার (৭ মে) সকালে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

কলেজ ও পুলিশ সূত্রে জানা যায়, টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি আমির হামজা। অনুষ্ঠান চলাকালে ‘সাধারণ শিক্ষার্থী’ ব্যানারে একদল শিক্ষার্থী মঞ্চের সামনে জড়ো হয়ে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে শুরু করেন।

পরে টুর্নামেন্ট উদ্বোধনের জন্য মাঠে গেলে বিক্ষোভকারী শিক্ষার্থীরা তাকে ঘিরে ধরে বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে তারা মাঠে বসে পড়লে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় কলেজের অধ্যক্ষ এমপি আমির হামজাকে নিজের কার্যালয়ে নিয়ে যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে এমপি আমির হামজা পুলিশের সঙ্গে কলেজ ক্যাম্পাস ত্যাগ করেন।

ঘটনার বিষয়ে আমির হামজার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে দাবি করা হয়, ছাত্রদলের নেতাকর্মীরা তাকে অবরুদ্ধ করে রেখেছিল।

তবে কবির হোসেন মাতুব্বর, কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), বলেন তিনি ঘটনাস্থলে গিয়ে আমির হামজাকে অধ্যক্ষের সঙ্গে আলাপরত অবস্থায় দেখেছেন। পরে তিনি পুলিশের সঙ্গেই কার্যালয় থেকে বের হয়ে ক্যাম্পাস ত্যাগ করেন। তাকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ অস্বীকার করেন ওসি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ পরবর্তী এক মাসে রাজারহাটে আমদানি এক-তৃতীয়াংশ / চামড়া শিল্পে অশনি সংকেত

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনা নেই : নেতানিয়াহু

‘বিবাহিত পুরুষের সঙ্গে প্রেমে না জড়ানোর আহ্বান’

যশোর মোমিনগর সমবায় শিল্প সমিতি ত্রি-বার্ষিক নির্বাচনে ২৬ প্রার্থীর মনোনয়নপত্র জমাকাগজ সংবাদ

যশোর শিক্ষাবোর্ডের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

যশোরে ইসলামী আন্দোলনের দায়িত্বশীল তারবিয়াত

বেনাপোলে আনসার সদস্যসহ ১১ জনের বিরুদ্ধে পণ্য পাচারের মামলা

ভিটামিন এ ক্যাপসুল খেয়ে ফেরার পথে সড়কে প্রাণ গেলো শিশুর

গুচ্ছ ভর্তি পরীক্ষার চতুর্থ মেধাতালিকার ফল প্রকাশ

ক্যালরিবহুল হলেও বাদাম খাওয়া উপকারী

যবিপ্রবির প্রথম উপ-উপাচার্য হিসেবে অধ্যাপক শেখ মাহমুদুল হাসান নিয়োগপ্রাপ্ত

মোবাইল ব্যাংকিং দোকানে প্রতারণার অভিযোগে যুবক আটক

যশোরে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে মামলা

ঝিনাইদহে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু

মহেশপুরে সার নিতে গিয়ে দুই কৃষক আহত

আছিয়া বেগম হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার

ক্লাস বর্জন করে ‘শাট ডাউন’ কর্মসূচি, বিক্ষোভ অব্যাহত

যশোরে ফেনসিডিলসহ আটক আলমসাধু চালকের ৭ বছরের কারাদণ্ড

বিদেশে থাকা স্বামীসহ তিনজনের বিরুদ্ধে মামলা,আটক ২

১৪ মাস পর মণিরামপুরে ভিটামিন এ কর্মসূচি

X