শনিবার
২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

মেহেরপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী লিজনের মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৪ পিএম
মেহেরপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী লিজনের মৃত্যু ¦ ছবি: প্রতিনিধি

মেহেরপুরে এক মর্মান্তিক দুর্ঘটনায় ৩২ বছর বয়সী লিজন মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের মফিজুল ইসলামের ছেলে নিহত হয়েছেন। আহত হয়েছেন রাকিবুল ইসলাম (২৮), চক শ্যামনগর গ্রামের হুদা মণ্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে মেহেরপুর সদর উপজেলার টেংরামারি-আশরাফপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত লিজন এবং আহত রাকিবুল মোটরসাইকেল নিয়ে মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রাম থেকে টেংরামারি গ্রামে রাজমিস্ত্রির কাজের জন্য যাচ্ছিলেন।

এ সময় আশরাফপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই লিজনের মৃত্যু হয়। আহত রাকিবুলকে প্রথমে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত লিজনের মরদেহ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। অভিযুক্ত ড্রাম ট্রাক এবং চালককে আটক করার চেষ্টা চলছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী ৬ দিনের সফরে মালয়েশিয়া-চীন যাচ্ছেন

রাত ২টায় জার্মানি-আইভরি কোস্ট খেলা

নেদারল্যান্ডস-সুইডেন হাইভোল্টেজ ম্যাচ আজ

আজ রাতে ১০ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

বেনজীরকে দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

লামায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইউনিট প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

রাজশাহী মহানগরীর স্বর্ণ পট্টিতে দুঃসাহসিক ডাকাতি

নবাবগঞ্জে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের শীর্ষে ব্রাজিল

ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেক আর নেই

নওগাঁ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন কমিশন গঠন, ১৫ জুলাইয়ের মধ্যে ভোট

কালীগঞ্জে পটলের কেজি ৫ টাকা, লোকসানের শঙ্কায় কৃষক

সেফটি ট্যাংকে নেমে প্রাণ হারালেন একই পরিবারের ৪ জন

যশোরে ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণসহ আটক ২

বিশ্বকাপ থেকে তুরস্কের বিদায়

আজ জামাইষষ্ঠী : বাংলার নিজস্ব এই প্রথার ইতিহাস

আবারও কমলো স্বর্ণের দাম

যশোরে ধর্মীয় অবমাননার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

ব্রাজিল জয়ে আর্জেন্টিনা সমর্থকের মাথা ন্যাড়া

কচুক্ষেতে গার্মেন্টস শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া

X