
মেহেরপুরের গাংনী উপজেলার চরগোয়াল গ্রামে মাথাভাঙ্গা নদীর তীর থেকে একটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩ মে) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনাটি ঘটে, যা এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি করে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতোই গ্রামের কিছু মানুষ নদীতে মাছ ধরতে গিয়েছিলেন। এ সময় তারা নদীর পাড়ে লাল টেপে মোড়ানো একটি সন্দেহজনক বস্তু দেখতে পান। বস্তুটি দেখতে বোমার মতো হওয়ায় দ্রুতই সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি বুঝে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে গাংনী থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে এবং সতর্কতার সঙ্গে বোমা সদৃশ বস্তুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। উদ্ধারকৃত বস্তুর সঙ্গে একটি চিরকুটও পাওয়া গেছে, তবে সেখানে কী লেখা ছিল তা এখনো প্রকাশ করেনি পুলিশ।
গাংনী থানার ওসি (তদন্ত) আল মামুন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়। একটি বোমা সদৃশ বস্তু এবং একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং বিস্তারিত পরে জানানো হবে।
মন্তব্য করুন
১৯ জুন ২০২৬, ০৯:৫৬ পিএম
১৯ জুন ২০২৬, ০৯:৫৫ পিএম
১৯ জুন ২০২৬, ১০:০৪ পিএম
১৯ জুন ২০২৬, ১০:১৫ পিএম