
মেহেরপুরের গাংনী উপজেলায় একটি লরিভর্তি প্রায় সাড়ে ৪ হাজার লিটার ডিজেল জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে সাহেবনগর বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। জব্দকৃত তেলসহ লরিটি থানায় হেফাজতে রাখা হয়েছে। এ নিয়ে গত দুদিনে মেহেরপুর থেকে ১০ হাজার লিটারের অধিক ডিজেল উদ্ধার করা হলো।
পুলিশ সূত্রে জানা গেছে, লরিটি খুলনা ডিপো থেকে ডিজেল নিয়ে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গোয়াল গ্রামে যাওয়ার কথা ছিল। তবে নির্ধারিত গন্তব্যে না গিয়ে গাংনী উপজেলার সাহেবনগর বাজারে থেমে অবৈধভাবে তেল নামানো হচ্ছিল। এমন খবর ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযান চালিয়ে সাড়ে ৪ হাজার লিটার ডিজেলসগ লরিটি থানা হেফাজতে নেওয়া হয়েছে।
গাংনী থানার ভবানীপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ এস আই আব্দুল করিম বলেন, তেলের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তেলবোঝাই লরিটি জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তী সময় কাগজপত্র যাচাই শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন
১৯ জুন ২০২৬, ০৯:৫৬ পিএম
১৯ জুন ২০২৬, ০৯:৫৫ পিএম
১৯ জুন ২০২৬, ১০:০৪ পিএম
১৯ জুন ২০২৬, ১০:১৫ পিএম