সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

সুন্দরবন থেকে ৬ জেলে আটক 

স্টাফ  রিপোর্টার, শ্যামনগর (সাতক্ষীরা)
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ০৫:১৬ পিএম
সুন্দরবন থেকে ৬ জেলে আটক  । ছবি স্টাফ  রিপোর্টার, শ্যামনগর (সাতক্ষীরা)

পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সংরক্ষিত অভয়ারণ্য এলাকার মান্দারবাড়িয়া এলাকা থেকে অবৈধভাবে মাছ শিকারের অভিযোগে ৬ জেলেকে আটক করেছে বনবিভাগ। এ সময় জেলেদের কাছ থেকে মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

পশ্চিম বনবিভাগের সহকারী বন সংরক্ষক রেঞ্জার ফজলুল হকের নেতৃত্বে,গোপন সংবাদের ভিত্তিতে বনবিভাগের একটি টহল দল মান্দারবাড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় অভয়ারণ্য এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার দায়ে ৬ জন জেলেকে আটক করা হয়। তাদের কাছ থেকে মাছ ধরার জাল, নৌকা ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।

আটক জেলেরা হলো বাগেরহাট জেলার মংলা উপজেলার পেড়িখালী গ্রামের তরিকুল গোলদার (৪০), মংলা উপজেলার, উলুবুনিয়া গ্রামের রনি শেখ (২২), মংলা উপজেলার পেড়িখালী গ্রামের রেজাউল শেখ (৪০), শানবান্দা গ্রামের খলিল শেখ (১৮), উত্তরবিদ্যা বায়ন,গ্রামের বিশ্বনাথ অধিকারী (৪২), উলুবুনিয়া গ্রামের সোহাগ শেখ (২২)।

পশ্চিমবন বিভাগের সহকারি বন সংরক্ষক রেঞ্জার ফজলুল হকের কাছে জানতে চাইলে তিনি বলেন, সুন্দরবনের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতাই গত শনিবার রাতে অভিযান চালিয়ে ছয় জেলে ও মাছ ধরা সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। তিনি আরো বলেন, সংরক্ষিত এলাকায় অবৈধভাবে প্রবেশ করা যেমন অপরাধ, তেমনি ঐ এলাকায় কোন ধরনের বনোজ দ্রব আহারণ করা ও একই অপরাধ, আর এই অপরাধের কারণে অপরাধকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে পি.ও.আর নং-০৯/মান্দা অব ২০২৫-২৬ মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে বনবিভাগ সূত্রে জানা গেছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

কেশবপুরে মাইকেল মধুসূদনের ১৫৩তম মৃত্যুবার্ষিকী পালিত

কেশবপুরে মাদ্রাসার কমিটি গঠন নিয়ে বিরোধ, সংবাদ সম্মেলনে মারধরের অভিযোগ

যশোরে পৃথক অভিযানে মাদক ও চাকুসহ তিনজন আটক

যশোরে আওয়ামী লীগের দুই কর্মীর বিরুদ্ধে বিএনপি নেতাকে হত্যার হুমকির অভিযোগ, তদন্তে পুলিশ

হেরোইনের মামলায় বেনাপোলের জামাল হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড

যশোরে যত্রতত্র গাড়ি পার্কিং রোধে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শুরু

X