সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

সাতক্ষীরায় নসিমন উল্টে প্রাণ গেল গরু ব্যবসায়ীর

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৯ পিএম
সাতক্ষীরায় নসিমন উল্টে প্রাণ গেল গরু ব্যবসায়ীর

সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা এলাকায় গরু বহনকারী একটি নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ইশারাত আলী (৬০) নামে এক প্রবীণ গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নসিমন চালকসহ আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে সাতক্ষীরা–খুলনা মহাসড়কের কুমিরা বালিগাদা ইটভাটার কাছে এ দুর্ঘটনা ঘটে। নসিমনে তিনটি গরু নিয়ে বিক্রির উদ্দেশ্যে ধুলিহর এলাকা থেকে খর্নিয়া বাজারের দিকে যাচ্ছিলেন তারা।

হঠাৎ গাড়িটির একটি চাকা খুলে গেলে নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ব্যবসায়ী ইশারাত আলী নিহত হন।

নিহত ইশারাত আলী সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের কোমরপুর এলাকার বাসিন্দা।

আহতরা হলেন- ধুলিহর ইউনিয়নের সাড়াগাছি গ্রামের নসিমন চালক মামুন হোসেন এবং গোবরদাড়ি গ্রামের গরু ব্যবসায়ী মতলেব হোসেন।

প্রত্যক্ষদর্শী আলী হাসান জানান, নসিমনে ৩টি গরু নিয়ে বিক্রির উদ্দেশ্যে ধুলিহর এলাকা থেকে খর্নিয়া বাজারে যাচ্ছিলেন তারা। পথে হঠাৎ নসিমনের একটি চাকা খুলে পড়লে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ইশারাত আলীর মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দা খলিলুর রহমান জানান, দুর্ঘটনায় একজনের প্রাণ গেলেও নসিমনে থাকা ৩টি গরুই অক্ষত রয়েছে। আহত মামুন ও মতলেবকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে।

পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জাহিদ বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

স্থানীয় সমাজকর্মী অধ্যাপক প্রশান্ত ঘোষ বলেন, একটি যান্ত্রিক ত্রুটি কেড়ে নিল একটি জীবনের সব স্বপ্ন। কর্মজীবনের শেষ প্রান্তে এসে ইশারাত আলীর এমন মৃত্যু শুধু একটি পরিবারের নয় পুরো এলাকার হৃদয়ে নেমে এসেছে শোকের ছায়া।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X