সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

বাদ পড়েননি, আমি নিজেই বিপিএল থেকে সরে গিয়েছি : রিধিমা

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ০৫:৫৭ পিএম
রিধিমা পাঠক

২০২৬ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) থেকে ভারতীয় উপস্থাপক রিধিমা পাঠককে বাদ দেওয়া হয়েছে—এমন খবর ছড়িয়ে পড়লেও সেটি সত্য নয় বলে দাবি করেছেন খোদ রিধিমা নিজেই। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, তাকে বাদ দেওয়া হয়নি; বরং তিনি স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছেন।

বিপিএল থেকে রিধিমাকে বাদ দেওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ার পর সোমবার নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়ে পুরো বিষয়টি পরিষ্কার করেন ভারতীয় এই উপস্থাপক।

ইনস্টাগ্রাম পোস্টে রিধিমা পাঠক লেখেন, গত কয়েক ঘণ্টায় কিছু সংবাদ প্রকাশ হয়েছে যে আমাকে বিপিএল থেকে বাদ দেওয়া হয়েছে। বিষয়টি সত্য নয়। আমি নিজেই সরে দাঁড়িয়েছি। যারা আমার পাশে ছিলেন, তাদের ধন্যবাদ। ক্রিকেটের স্বার্থে সত্যটা জানা উচিত। এর বেশি কিছু বলতে চাই না।

রিধিমাকে বিপিএল থেকে বাদ দেওয়ার খবর এমন এক সময়ে সামনে আসে, যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর মধ্যে টানাপোড়েন চলছে। মুস্তাফিজুর রহমানকে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে কেনার পর কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দেওয়ার ঘটনা এবং আসন্ন বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলোচনা এই উত্তেজনাকে আরও বাড়িয়ে দেয়।

এই প্রেক্ষাপটে রিধিমা পাঠক আরও লেখেন, আমার কাছে দেশ সবার আগে। কোনো নির্দিষ্ট অ্যাসাইনমেন্টের চেয়েও ক্রিকেটকে সর্বোচ্চ গুরুত্ব দিই। সততা, সম্মান ও প্যাশনের সঙ্গে দীর্ঘদিন ক্রিকেটের সঙ্গে কাজ করছি। ক্রিকেটের স্বার্থেই আমি এগিয়ে যেতে চাই।

নিরাপত্তাজনিত কারণে ভারতে লিটন দাস, তানজিদ হাসান তামিমদের খেলতে সমস্যা হতে পারে—এমন আশঙ্কায় বিকল্প ভেন্যুর দাবিতে গত রবিবার আইসিসিকে চিঠি দেয় বিসিবি। এরই মধ্যে ভারতীয় সংবাদমাধ্যমে খবর ছড়ায়, ভারতে খেলতে না গেলে বাংলাদেশের পয়েন্ট কাটা হতে পারে। তবে বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে।

আইসিসি জানিয়েছে, বিশ্বকাপে বাংলাদেশ যেন নির্বিঘ্নে অংশ নিতে পারে, সে বিষয়টি তারা গুরুত্বের সঙ্গে দেখছে।

২৬ ডিসেম্বর শুরু হওয়া বিপিএল শেষ হবে ২৩ জানুয়ারি। বিপিএল শেষ হওয়ার মাত্র ১৫ দিনের মধ্যেই লিটন দাস ও তানজিদ হাসান তামিমদের টি-টোয়েন্টি বিশ্বকাপে মাঠে নামতে হবে।

বিশ্বকাপের প্রথম দিন ৭ ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেনসে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা। একই ভেন্যুতে ৯ ও ১৪ ফেব্রুয়ারি যথাক্রমে ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ১৬ ফেব্রুয়ারি মুম্বাইয়ের ওয়াংখেড়েতে নেপালের বিপক্ষে নির্ধারিত।

ভেন্যু পরিবর্তন হলে বাংলাদেশের চারটি ম্যাচই শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে পারে, সে ক্ষেত্রে ‘বি’ গ্রুপের কিছু ম্যাচ ভারতে ভাগ হয়ে যেতে পারে। উল্লেখ্য, সর্বশেষ ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শিরোপা জিতেছিল ভারত।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

কেশবপুরে মাইকেল মধুসূদনের ১৫৩তম মৃত্যুবার্ষিকী পালিত

কেশবপুরে মাদ্রাসার কমিটি গঠন নিয়ে বিরোধ, সংবাদ সম্মেলনে মারধরের অভিযোগ

যশোরে পৃথক অভিযানে মাদক ও চাকুসহ তিনজন আটক

যশোরে আওয়ামী লীগের দুই কর্মীর বিরুদ্ধে বিএনপি নেতাকে হত্যার হুমকির অভিযোগ, তদন্তে পুলিশ

হেরোইনের মামলায় বেনাপোলের জামাল হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড

যশোরে যত্রতত্র গাড়ি পার্কিং রোধে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শুরু

পলাশবাড়ীতে মারধর ও বাড়িঘর ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

X