সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

নাসিম শাহকে ২ কোটি রুপি জরিমানা করল পিসিবি

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ০২:৪৪ পিএম
নাসিম শাহকে ২ কোটি রুপি জরিমানা করল পিসিবি

কেন্দ্রীয় চুক্তির শর্ত ভঙ্গ এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের নীতিমালা লঙ্ঘনের অভিযোগে পাকিস্তানের তারকা পেসার নাসিম শাহকে ২ কোটি রুপি জরিমানা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। একই সঙ্গে বোর্ডের শৃঙ্খলা কমিটির কঠোর অবস্থানের মুখে এই ডানহাতি ফাস্ট বোলার নিঃশর্ত ক্ষমা চেয়েছেন এবং নিজের সোশ্যাল মিডিয়া উপদেষ্টাকে বরখাস্ত করেছেন। পিসিবি ওই উপদেষ্টাকে স্থায়ীভাবে কালো তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে, যাতে ভবিষ্যতে কোনো খেলোয়াড়ের সঙ্গে তিনি কাজ করতে না পারেন।

ঘটনার সূত্রপাত এইচবিএল পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসরের উদ্বোধনী অনুষ্ঠানের সময়। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজের উপস্থিতিতে আয়োজিত সেই অনুষ্ঠানের পর নাসিম শাহ তার ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেন।

ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, “লর্ডসে আমাকে রানীর মতো সম্মান দেওয়া হচ্ছে কেন?”—এই মন্তব্যটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং রাজনৈতিক ও ক্রীড়া মহলে ব্যাপক বিতর্কের জন্ম দেয়। পরে পোস্টটি মুছে ফেললেও ততক্ষণে তা আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

নাসিম শাহ দাবি করেন, তার অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল। তবে পিসিবির তদন্তে এই দাবি গ্রহণযোগ্য হয়নি।

পিসিবি তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে জানিয়েছিল, তার এই কর্মকাণ্ড মিডিয়া পলিসি ও কেন্দ্রীয় চুক্তির স্পষ্ট লঙ্ঘন। বোর্ডের শৃঙ্খলা কমিটি মনে করছে, নাসিম শাহ পেশাদারিত্ব ও ক্রিকেটীয় অখণ্ডতা বজায় রাখতে ব্যর্থ হয়েছেন। পিসিবির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, খেলোয়াড়দের আচরণবিধি এবং পেশাদার মর্যাদা অক্ষুণ্ন রাখতে তারা বদ্ধপরিকর এবং এক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

রাজনৈতিক স্পর্শকাতরতা এবং আঞ্চলিক অস্থিরতার কারণে এবারের পিএসএল এমনিতেই সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। তার ওপর মাঠের পারফরম্যান্সেও নাসিমের সময়টা ভালো কাটছে না। পেশোয়ার জালমির বিপক্ষে শেষ ম্যাচে ৫১ রান দিয়েও কোনো উইকেট পাননি তিনি। দেশের হয়ে সব ফরম্যাট মিলিয়ে ১৫২ উইকেটের মালিক এই ফাস্ট বোলারের ক্যারিয়ারে এমন বিশাল অংকের জরিমানা এক বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই ঘটনাটি উদীয়মান ক্রিকেটারদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে একটি কড়া সতর্কবার্তা হয়ে থাকবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X