সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

শীতে কাঁপছে কুড়িগ্রাম, তাপমাত্রা ৮ ডিগ্রিতে

কুড়িগ্রাম সংবাদদাতা
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ০১:৩৩ পিএম
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬, ০৩:০৩ পিএম
শীতে কাঁপছে কুড়িগ্রাম, তাপমাত্রা ৮ ডিগ্রিতে

দেশের উত্তরের সীমান্তঘেঁষা জেলা কুড়িগ্রাম বর্তমানে মৃদু শৈত্যপ্রবাহের তীব্রতায় কাঁপছে। চলতি জানুয়ারিতে আরও এক থেকে দুটি শৈত্যপ্রবাহ জেলা জুড়ে বয়ে যেতে পারে বলে জানিয়েছে রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ অফিস।

রাজারহাট আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, বুধবার (৭ জানুয়ারি) সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৫ ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ ৯৯ শতাংশ। ঘন কুয়াশার কারণে শহরের দৃশ্যমানতা কমে গেছে এবং হিমেল হাওয়ায় জনজীবন বিপর্যস্ত।

উত্তরের হিমালয় থেকে আসা শীতল বাতাস কুড়িগ্রামে মৃদু শৈত্যপ্রবাহ সৃষ্টি করেছে। মহাসড়কে দুর্ঘটনা এড়াতে যানবাহন হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। সূর্যের আলো দেখা না পাওয়ায় দিনমজুর ও নিম্ন আয়ের মানুষজন শীতের তীব্রতা সহ্য করতে পারছেন না।

রাজারহাট আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, তাপমাত্রা আরও কমতে পারে এবং চলতি মাসে আরও এক থেকে দুটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় মানুষ শীতের তীব্রতায় চরমভাবে কাবু হয়ে পড়েছে।

উত্তরবাংলার এই জেলার জনজীবন মৃদু শৈত্যপ্রবাহের কারণে এখন চরম বিপর্যস্ত। বিশেষ করে দিনমজুর, অসুস্থ ও নিম্ন আয়ের মানুষরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

কেশবপুরে মাইকেল মধুসূদনের ১৫৩তম মৃত্যুবার্ষিকী পালিত

কেশবপুরে মাদ্রাসার কমিটি গঠন নিয়ে বিরোধ, সংবাদ সম্মেলনে মারধরের অভিযোগ

যশোরে পৃথক অভিযানে মাদক ও চাকুসহ তিনজন আটক

যশোরে আওয়ামী লীগের দুই কর্মীর বিরুদ্ধে বিএনপি নেতাকে হত্যার হুমকির অভিযোগ, তদন্তে পুলিশ

হেরোইনের মামলায় বেনাপোলের জামাল হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড

যশোরে যত্রতত্র গাড়ি পার্কিং রোধে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শুরু

পলাশবাড়ীতে মারধর ও বাড়িঘর ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

X