সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

ঝালকাঠিতে অর্ধশত পরিবারের ঈদুল ফিতর উদযাপন

নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ : ২০ মার্চ ২০২৬, ০১:৪০ পিএম
ঝালকাঠিতে অর্ধশত পরিবারের ঈদুল ফিতর উদযাপন

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ঝালকাঠির রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়নের ডহরশংকর গ্রামে অর্ধশতাধিক পরিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছে।

শুক্রবার (২০ মার্চ) সকাল ৮টায় ডহরশংকর এলাকার দারুস সুন্নাহ জামে মসজিদের ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে শতাধিক মুসল্লি অংশ নেন। পুরুষদের পাশাপাশি পর্দার আড়ালে নারীরাও একই জামাতে নামাজ আদায় করেন। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। জামাতে ইমামতি করেন মসজিদের ইমাম মো. আমিনুর রহমান।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতি বছরের মতো এবারও বিশ্বের যেকোনো স্থানে চাঁদ দেখা যাওয়ার ভিত্তিতে গ্রামের কিছু পরিবার সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করে। ২০১১ সাল থেকে এ গ্রামের প্রায় ৪৫টি পরিবার এ নিয়ম অনুসরণ করে রোজা ও ঈদ পালন করে আসছে। ঈদের নামাজ শেষে গ্রামজুড়ে বইতে থাকে উৎসবের আমেজ। ঘরে ঘরে তৈরি করা হয় মিষ্টান্ন ও নানা ধরনের খাবার।

দারুস সুন্নাহ মসজিদের মুসল্লি আব্দুল্লাহ আল-রাব্বি, সাওকাত হাওলাদার, রাসেল ও দীন ইসলাম বলেন, “চাঁদ দেখার সাক্ষ্যের ভিত্তিতে রোজা ও ঈদ পালন করা যায়—এ বিশ্বাস থেকেই আমরা এভাবে ঈদ উদযাপন করি। আমরা চাই সবাই একসঙ্গে ঈদ পালন করুক।”

মসজিদের সভাপতি মো. রিপন হাওলাদার বলেন, “২০১১ সাল থেকে আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ ও রোজা পালন করছি। শুরুতে কিছু বাধা থাকলেও বর্তমানে কোনো সমস্যা নেই।”

ইমাম মো. আমিনুর রহমান বলেন, “নতুন চাঁদের সংবাদ পাওয়ার ভিত্তিতে আমরা রোজা ও ঈদ পালন করি। সেই ধারাবাহিকতায় এবারও ঈদের নামাজ আদায় করা হয়েছে।” স্থানীয়দের মতে, দীর্ঘদিনের এই প্রথা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

কেশবপুরে মাইকেল মধুসূদনের ১৫৩তম মৃত্যুবার্ষিকী পালিত

কেশবপুরে মাদ্রাসার কমিটি গঠন নিয়ে বিরোধ, সংবাদ সম্মেলনে মারধরের অভিযোগ

যশোরে পৃথক অভিযানে মাদক ও চাকুসহ তিনজন আটক

যশোরে আওয়ামী লীগের দুই কর্মীর বিরুদ্ধে বিএনপি নেতাকে হত্যার হুমকির অভিযোগ, তদন্তে পুলিশ

হেরোইনের মামলায় বেনাপোলের জামাল হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড

যশোরে যত্রতত্র গাড়ি পার্কিং রোধে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শুরু

পলাশবাড়ীতে মারধর ও বাড়িঘর ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

X