মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

পাটগ্রাম সীমান্তে জিরো লাইনে খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ০১:৪৫ পিএম
পাটগ্রাম সীমান্তে জিরো লাইনে খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ী সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সীমান্তের শূন্যরেখা বা জিরো লাইনে খুঁটি স্থাপনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) সদস্যদের বাধার মুখে ওই কার্যক্রম থেকে সরে যেতে বাধ্য হয় বিএসএফ।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবির সহকারী পরিচালক করিমুল ইসলাম। বিজিবি জানায়, এর আগে সোমবার বিকেলে ৬১ বিজিবির অধীন পঁয়ষট্টিবাড়ী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। সীমান্ত মেইন পিলার ৮৪৫/১-এস থেকে ৮৪৫/২-এস-এর মধ্যবর্তী এলাকায় খুঁটি স্থাপনের চেষ্টা করা হয়।

বিজিবি জানায়,সীমান্তে শূন্য লাইন থেকে প্রায় ১০০ মিটার ভারতের অভ্যন্তরে কুচবিহার জেলার মেকলিগঞ্জ থানার হাড়িকামাত গ্রামে পানিশালা এলাকায় আগে স্থাপিত বাঁশের খুঁটি সরিয়ে ফেলছিল ভারতীয় ৯৮ ব্যাটালিয়ন বিএসএফের পানিশালা-১ ক্যাম্পের সদস্য ও স্থানীয় ভারতীয় নাগরিকরা। বাঁশের খুঁটি সরিয়ে তারা সেখানে নতুন করে প্রায় ৩-৪ ফুট উচ্চতার সিমেন্টের খুঁটি স্থাপনের কাজ শুরু করে।

বিষয়টি নজরে আসামাত্রই বিজিবির টহলদলের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অবৈধভাবে সিমেন্টের খুঁটি স্থাপনে বাধা দেন। এ সময় পিছু হটতে বাধ্য হয় বিএসএফ। এ ঘটনায় সীমান্ত এলাকায় টহল বাড়িয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি সদস্যরা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

তিস্তা ও ধরলার পানি বৃদ্ধি, ব্যারাজের সব গেট উন্মুক্ত

বিরোধিতার রাজনীতি, নাকি গণতন্ত্রের বিকল্প পথ?

রাতের মধ্যে দেশের ৮ অঞ্চলে বজ্রসহ ঝড়ের পূর্বাভাস

আতাইকুলায় প্রবাসীর স্ত্রীর ঘরে মিলল যুবকের মরদহ

সিংড়ায় ১৪ কোটি টাকায় ১০ কিমি সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

তথ্য উপদেষ্টা / পারফরম্যান্সে ঘাটতি থাকলে মন্ত্রিসভায় পরিবর্তন আনবেন প্রধানমন্ত্রী

ইএ স্পোর্টসের বিশ্বকাপ ভবিষ্যদ্বাণী: টানা পাঁচবারই মিলেছে চ্যাম্পিয়নের নাম

সিংড়ায় সেলাই মেশিন, নলকূপ ও চেক বিতরণ

মোজাফফরকে ২৩ জুলাই ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

মাইলস্টোন ট্র্যাজেডিতে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে সরকারের আশ্বাস

শিক্ষার্থীদের কাছে মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী

দিল্লিমুখী পাঞ্জাবের হাজারো কৃষক, চাপে মোদি সরকার

তিন দফা দাবিতে রাজশাহী চিনিকল শ্রমিকদের আন্দোলন

কেশবপুরে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস

এই কষ্ট অনেক দিন থাকবে : ডি পল

বিশ্বকাপ শেষে বেলজিয়ামের কোচের পদ ছাড়লেন রুডি গার্সিয়া

নিট কেলেঙ্কারিতে জড়িতদের কঠিন শাস্তির নির্দেশ মোদির

মহেশপুর সারের ডিলার ও সুধীজন সাথে মত বিনিময় সভা

কুয়েতে মার্কিন তিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

X