
দেশের বাজারে সোনা ও রুপার নতুন মূল্য নির্ধারণ করেছে দেশের স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন এই দরে দেশের বাজারে সোনা ও রুপার বিক্রি চলছে এবং পরবর্তী মূল্য সমন্বয় না হওয়া পর্যন্ত এ দাম কার্যকর থাকবে।
বাজুস নির্ধারণ করা দর অনুযায়ী, বর্তমানে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতিভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকায়। ২১ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকায়।
এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতিভরি সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ৯২ হাজার ১৬৪ টাকায়। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ৫৬ হাজার ৪৭৩ টাকায়।
অন্যদিকে ২২ ক্যারেটের প্রতিভরি রুপার দাম রাখা হচ্ছে ৫ হাজার ৬৫৭ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের রুপা প্রতিভরি ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ৬০৭ টাকা ও সনাতন পদ্ধতির রুপা প্রতিভরি ৩ হাজার ৪৪১ টাকায় বিক্রি হচ্ছে।
মন্তব্য করুন
৩০ জুন ২০২৬, ০৩:৩৭ পিএম
৩০ জুন ২০২৬, ০৬:৫৪ পিএম