মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

কলাপাড়ায় সরকারি বিদ্যালয়ের তালা ভেঙে পরীক্ষা নিলেন ইউএনও

কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতা
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ০৫:০৮ পিএম
কলাপাড়ায় সরকারি বিদ্যালয়ের তালা ভেঙে পরীক্ষা নিলেন ইউএনও ¦ ছবি: সংবাদদাতা

পটুয়াখালীর কলাপাড়ায় সরকারি মঙ্গলসুখ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান গেট তালাবদ্ধ রাখার পরও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউসার হামিদ তালা ভেঙে বিদ্যালয়ে প্রবেশ করে বার্ষিক পরীক্ষা কার্যক্রম পুনরায় চালু করেছেন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে, দশম গ্রেডসহ তিনদফা দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে শিক্ষকরা গেট তালাবদ্ধ রাখার মাধ্যমে বার্ষিক পরীক্ষা বন্ধ রাখেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ইউএনও হাতুড়ি ও ইলেকট্রিক মেশিনের মাধ্যমে তালা ভেঙে পরীক্ষা কার্যক্রম শুরু করেন।

মঙ্গলসুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শিউলি বেগম ছাড়াও অন্যান্য শিক্ষকরা পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব থেকে বিরত ছিলেন। বিদ্যালয়ে চলতি বছরে ৭০২ জন শিক্ষার্থী বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করেন।

একই পরিস্থিতি পৌর শহরের রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়েও দেখা যায়। প্রধান শিক্ষকের নির্দেশে পরীক্ষা চালু থাকলেও সহকারী শিক্ষকরা অসহমতি জানায়, ফলে একাই পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব পালন করছেন জ্যেষ্ঠ শিক্ষক।

উপজার ১৭২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৮১৬ জন সহকারী শিক্ষক বৃহস্পতিবার সকাল থেকে অফিস কক্ষে অবস্থান নেন। তবে শিক্ষার্থী ও অভিভাবকরা সক্রিয় উপস্থিতিতে পরীক্ষা অনুষ্ঠিত হয়। অধিকাংশ বিদ্যালয়ে প্রধান শিক্ষক, তৃতীয় শ্রেণির কর্মচারী এবং অভিভাবকদের সহযোগিতায় পরীক্ষা কার্যক্রম সম্পন্ন হয়।

মঙ্গলসুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দায়িত্বরত প্রধান শিক্ষিকা শিউলি বেগম বলেন, শাটডাউন কর্মসূচি থাকলেও কোমলমতি শিশুদের মেধা বিকাশের কথা চিন্তা করে অভিভাবক ও প্রতিষ্ঠানের কর্মচারীদের সহযোগিতায় পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ বলেন, শিশুদের বার্ষিক পরীক্ষা কোনভাবেই বন্ধ রাখা যাবে না। দাবির বিষয়টি সরকারের সঙ্গে। যদি কোনো প্রতিষ্ঠান শিশুদের পরীক্ষা বন্ধ রাখার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অভিভাবকরা জানান, শিক্ষকদের চলমান আন্দোলনের কারণে উপজেলার প্রায় ১৫,৫০০ কোমলমতি শিক্ষার্থীর শিক্ষা ও পরীক্ষা কার্যক্রম অনিশ্চয়তার মধ্যে রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X