মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পাঁচ বছর পর অনুষ্ঠিত হলো দ্বাদশ সমাবর্তন

হাফিজুর রহমান পান্না, রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ০১:২৯ পিএম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দ্বাদশ সমাবর্তন অনুষ্ঠান ¦  ছবি: হাফিজুর রহমান পান্না

রাজশাহী, দীর্ঘ পাঁচ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অনুষ্ঠিত হচ্ছে দ্বাদশ সমাবর্তন। বুধবার (১৭ ডিসেম্বর) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়াম মাঠে এই সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন শুরু হয়।

সমাবর্তনে বিভিন্ন শিক্ষা বর্ষের অন্তত পাঁচ হাজার নিবন্ধিত গ্র্যাজুয়েট অংশ নিয়েছেন। গাউন ও টুপি পরে পুরনো শিক্ষার্থীরা বন্ধুদের সঙ্গে মিলিত হয়ে স্মৃতিচারণায় মেতে ওঠেন, ফিরে যান শিক্ষাজীবনের ফেলে আসা দিনগুলোতে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দ্বাদশ সমাবর্তন অনুষ্ঠান ¦ ছবি: হাফিজুর রহমান পান্না

তবে সমাবর্তন উপলক্ষে কোনো বিশেষ বক্তা কিংবা রাষ্ট্রের প্রধানকে আচার্য হিসেবে আমন্ত্রণ না জানানোয় কিছু শিক্ষার্থীর মধ্যে অসন্তোষ দেখা গেছে। এ বিষয়ে তারা ক্ষোভ প্রকাশ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন সরকারের শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. চৌধুরী রফিকুল আবরার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রফেসর ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ। দুপুরে সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজের। সকাল ১০টায় শুরু হওয়া সমাবর্তন অনুষ্ঠান চলবে দুপুর ১২টা পর্যন্ত।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X