মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

কাগজ ডেস্ক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ০৪:০৩ পিএম
বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) অনুষ্ঠিতব্য এ পরীক্ষা নতুন সূচি অনুযায়ী আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা–এর পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, রাষ্ট্রীয় শোক পালন উপলক্ষে ৩১ ডিসেম্বরের নির্ধারিত জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশোধিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা আগামী ৫ জানুয়ারি একই সময় ও একই কেন্দ্রে অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের নতুন করে কোনো প্রবেশপত্র সংগ্রহের প্রয়োজন নেই।

বোর্ড সূত্রে আরও জানানো হয়, পরীক্ষার অন্যান্য নির্দেশনা ও নিয়মাবলি অপরিবর্তিত থাকবে। এ বিষয়ে দেশের সব সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানকে প্রয়োজনীয় প্রস্তুতি ও ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, বেগম খালেদা জিয়ার ইন্তেকালে সরকার বুধবার থেকে শুক্রবার পর্যন্ত—৩১ ডিসেম্বর, ১ জানুয়ারি ও ২ জানুয়ারি—মোট তিন দিনের রাষ্ট্রীয় শোক পালনের জন্য প্রজ্ঞাপন জারি করেছে। রাষ্ট্রীয় শোক কর্মসূচির অংশ হিসেবে এ তিন দিন সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

উল্লেখ্য, আজ ভোর ৬টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X