মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

আজ প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ

কাগজ ডেস্ক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ১১:১৩ এএম
আজ প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ

অবশেষে অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে ১০ লক্ষাধিক চাকরিপ্রার্থীর। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল আজ রবিবার (১৮ জানুয়ারি) প্রকাশ করা হবে। প্রাথমিক শিক্ষা অধিদফতর সূত্রে জানা গেছে, আজ বিকেল অথবা সন্ধ্যার মধ্যেই ফল প্রকাশের লক্ষ্যে চূড়ান্ত প্রস্তুতি চলছে।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের পলিসি অ্যান্ড অপারেশনস বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, পরীক্ষার উত্তরপত্র স্ক্যানিংয়ের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর একটি বিশেষজ্ঞ টিম এই কাজ সম্পন্ন করে। একই সঙ্গে ফলাফল প্রস্তুতের প্রক্রিয়াও শেষ পর্যায়ে রয়েছে।

সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া গেলে আজই ফল প্রকাশ করা হবে। তবে কোনো অনিবার্য কারণে আজ ফল প্রকাশ সম্ভব না হলে আগামী ২০ জানুয়ারির মধ্যেই ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

তিনি আরও জানান, প্রতি শূন্যপদের বিপরীতে কতজন প্রার্থীকে মৌখিক পরীক্ষার (ভাইভা) জন্য ডাকা হবে—এ বিষয়েও আলোচনা চলছে। পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী জেলাভিত্তিক শূন্যপদের বিপরীতে তিনজন প্রার্থীকে ভাইভায় ডাকার কথা ছিল। তবে সাম্প্রতিক প্রশ্নফাঁস, জালিয়াতি ও অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে সেই সংখ্যা বাড়িয়ে পাঁচজন করার বিষয়টি বিবেচনায় রয়েছে। মন্ত্রণালয়ের চূড়ান্ত নির্দেশনা পেলেই নতুন সিদ্ধান্ত কার্যকর হবে।

উল্লেখ্য, গত ৯ জানুয়ারি দেশের ৬১ জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১৪ হাজার ৩৮৫টি শূন্যপদের বিপরীতে অংশ নেন ১০ লাখ ৮০ হাজারেরও বেশি পরীক্ষার্থী।

পরীক্ষার কয়েক দিন আগে থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নফাঁসের গুজব ছড়িয়ে পড়ে। এমনকি কিছু ফেসবুক গ্রুপ ও প্রোফাইলে ফাঁস হওয়া প্রশ্ন শেয়ার করার অভিযোগও ওঠে।

এ ছাড়া পরীক্ষাকে কেন্দ্র করে সক্রিয় হয়ে ওঠে তথাকথিত ‘ডিভাইস পার্টি’। মোটা অঙ্কের অর্থের বিনিময়ে পরীক্ষার্থীদের সঙ্গে চুক্তি করে তারা বিশেষ ডিভাইসের মাধ্যমে পরীক্ষায় সহায়তা করে। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ডিভাইস ব্যবহার করে পরীক্ষা দেওয়া ২০৭ জন চাকরিপ্রার্থীকে হাতেনাতে আটক করা হয়। আটককৃতদের মধ্যে গাইবান্ধায় ৫৩ জন, নওগাঁয় ১৮ জন, দিনাজপুরে ১৮ জন, কুড়িগ্রামে ১৬ জন এবং রংপুরে ২ জন রয়েছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X