মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

জয়ার ‘ওসিডি’ সিনেমা মুক্তি পাচ্ছে ৬ ফেব্রুয়ারি

বিনোদন ডেস্ক
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ০৪:০৯ পিএম
জয়ার ‘ওসিডি’ সিনেমা মুক্তি পাচ্ছে ৬ ফেব্রুয়ারি

বছরের প্রথম দিনই দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান ভক্তদের জন্য সুখবর দিলেন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সোশ্যাল মিডিয়ায় এক পোস্টের মাধ্যমে তিনি ঘোষণা করলেন, দীর্ঘদিনের প্রতীক্ষিত সিনেমা ‘ওসিডি’ আগামী ৬ ফেব্রুয়ারি বড় পর্দায় মুক্তি পাচ্ছে।

সিনেমার ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে জয়া লিখেছেন, "মনের কোণের সব দীনতা মলিনতা ধুইয়ে দাও।"

‘ওসিডি’-তে জয়াকে একজন চিকিৎসক ‘শ্বেতা’ চরিত্রে দেখা যাবে। শ্বেতা চরিত্রটি তার অতীতের ট্রমা এবং মানসিক টানাপোড়েনে জর্জরিত। একদিন একটি রোগী তার গোপন তথ্য জেনে যাওয়ার পর, শ্বেতা তার জীবনের পথে বাধা হিসেবে থাকা প্রতিটি মানুষের উপর নিয়ন্ত্রণ এবং প্রতিশোধ চালায়।

নির্মাতা সৌকর্য ঘোষাল ভারতীয় গণমাধ্যমকে বলেন, এই সিনেমায় এমন অনেক মানুষের গল্প তুলে ধরা হয়েছে যারা জীবনের কঠিন অভিজ্ঞতা কাউকে বলার সাহস পায় না। আমি নিজেও এমন অনেক শিশুকে দেখেছি যারা পরিবার বা সমাজের সাহায্য না পেয়ে চুপচাপ ভুগে যায়। অপরদিকে অপরাধীরা সমাজে স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়ায়। এই ব্যবধানেই এক পুরো জীবন নষ্ট হয়ে যায়, যার কোনো সমাধান নেই।

‘ওসিডি’-এর আগে সৌকর্য ঘোষাল পরিচালিত ‘ভূত পুরী’ ছবিতে অভিনয় করেছেন জয়া। যদিও সিনেমার শুটিং ২০২১ সালে সম্পন্ন হয়, তবে এটি এখনও মুক্তি পায়নি। ‘ওসিডি’-তে জয়া ছাড়াও অভিনয় করেছেন কৌশিক সেন, অনুসূয়া মজুমদার এবং কনীনিকা বন্দ্যোপাধ্যায়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X