মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

চার হাত এক হতে চলেছে ধানুশ-ম্রুণালের

বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ০৪:৫০ পিএম
ধানুশ-ম্রুণাল

দক্ষিণী সিনেমার জনপ্রিয় সুপারস্টার ধানুশ এবং বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের প্রেমের গুঞ্জন নিয়ে নেটদুনিয়ায় আলোচনা যেন থামছেই না। দীর্ঘদিন ধরে নীরবে চলা এই সম্পর্ক এবার আনুষ্ঠানিক রূপ নিতে পারে—এমন জল্পনাই ঘুরছে ভারতীয় গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়াজুড়ে।

বিভিন্ন সূত্রের দাবি, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৬ ফেব্রুয়ারি চার হাত এক হতে চলেছে এই তারকা জুটির। বিয়ের জন্য বেছে নেওয়া হয়েছে রাজস্থানের রাজকীয় শহর উদয়পুর। সেখানকার একটি বিলাসবহুল প্রাসাদে সীমিত পরিসরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।

জাঁকজমকপূর্ণ আয়োজনের পরিবর্তে ব্যক্তিগত ও ঘনিষ্ঠ পরিবেশকেই প্রাধান্য দিতে চাইছেন ধানুশ ও ম্রুণাল। জানা গেছে, এই বিশেষ দিনে শুধুমাত্র দুই পরিবারের সদস্য এবং অল্প কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু উপস্থিত থাকতে পারেন।

যদিও সম্পর্ক কিংবা বিয়ে নিয়ে এখনো পর্যন্ত ধানুশ বা ম্রুণাল ঠাকুর—কারও পক্ষ থেকেই আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। বরাবরের মতোই তারা নিজেদের ‘ভালো বন্ধু’ হিসেবেই পরিচয় দিয়ে এসেছেন। তবে সাম্প্রতিক সময়ে বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিতি এবং সোশ্যাল মিডিয়ায় পারস্পরিক ঘনিষ্ঠতা ভক্তদের সন্দেহ আরও দৃঢ় করেছে।

নেটিজেনদের একাংশের মতে, এই নীরবতার আড়ালেই হয়তো লুকিয়ে আছে বড় কোনো চমক।

উল্লেখ্য, এটি ধানুশের দ্বিতীয় বিয়ে হতে যাচ্ছে। এর আগে সুপারস্টার রজনীকান্তের কন্যা ঐশ্বরিয়া রজনীকান্তের সঙ্গে তার প্রায় ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটে। ধানুশের দুই পুত্রও রয়েছে। অন্যদিকে, ক্যারিয়ারের শীর্ষ সময়ে থাকা ম্রুণাল ঠাকুরের সঙ্গে ধানুশের বয়সের পার্থক্য নিয়েও আলোচনা কম নয়।

সব বাধা ও গুঞ্জন পেরিয়ে সত্যিই কি এই তারকা যুগল নতুন জীবনের পথে হাঁটছেন? তার উত্তর মিলবে সময়ের সঙ্গেই।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X