মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

মারা গেছেন বরেণ্য অভিনেত্রী মেরি বেথ হার্ট

বিনোদন ডেস্ক
প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ০১:০৫ পিএম
অভিনেত্রী মেরি বেথ হার্ট

হলিউডের বরেণ্য অভিনেত্রী মেরি বেথ হার্ট আর জীবিত নেই। গত ২৮ মার্চ তিনি মস্তিষ্কজনিত জটিল রোগে আক্রান্ত হয়ে ৭৯ বছর বয়সে শেষনিশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর মেয়ে মলি শ্রেডার এবং স্বামী, প্রখ্যাত লেখক ও পরিচালক পল শ্রেডার।

পরিবারের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, মেরি ছিলেন একজন দক্ষ অভিনেত্রী, স্নেহশীল স্ত্রী এবং স্নেহময়ী মা। যদিও তাঁর মৃত্যুতে পরিবার গভীরভাবে শোকাহত, তবে দীর্ঘদিনের শারীরিক যন্ত্রণার অবসান হওয়ায় তাঁরা কিছুটা স্বস্তিও পাচ্ছেন।

১৯৭১ সালে অভিনেতা উইলিয়াম হার্টের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মেরি বেথ হার্ট। প্রায় এক দশক পর তাঁদের দাম্পত্য জীবনের ইতি ঘটে। পরবর্তীতে তিনি পল শ্রেডারের সঙ্গে নতুন জীবন শুরু করেন।

মঞ্চ ও রূপালি পর্দা—উভয় মাধ্যমেই মেরির পদচারণা ছিল উজ্জ্বল। ১৯৭৪ সালে নিউইয়র্ক সিটির বিখ্যাত 'ব্রডওয়ে' থিয়েটারে তাঁর অভিষেক হয়। দীর্ঘ ক্যারিয়ারে ‘ক্রাইমস অব দ্য হার্ট’, ‘ট্রেলাউনি অব দ্য ওয়েলস’ ও ‘বেনিফ্যাক্টরস’-এ অনবদ্য অভিনয়ের জন্য তিনি সম্মানজনক ‘টনি পুরস্কার’-এর মনোনয়ন পেয়েছিলেন।

১৯৭৮ সালে উডি অ্যালেনের ড্রামা ফিল্ম ‘ইন্টেরিয়র্স’-এর মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে মেরি বেথ হার্টের। তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘দ্য ওয়ার্ল্ড অ্যাকর্ডিং টু গার্প’ (১৯৮২), ‘স্লেভস অব নিউ ইয়র্ক’ (১৯৮৯), ‘দ্য এজ অব ইনোসেন্স’ (১৯৯৩) এবং ‘সিক্স ডিগ্রিস অব সেপারেশন’ (১৯৯৩)।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X