বুধবার
০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

ব্রাজিল শিবিরে স্বস্তি, ফিরেছেন নেইমার

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১৭ জুন ২০২৬, ০২:১০ পিএম
আপডেট : ১৭ জুন ২০২৬, ০২:৩৩ পিএম
ব্রাজিল শিবিরে স্বস্তি, ফিরেছেন নেইমার

বিশ্বকাপের শুরুতেই বড় ধাক্কা খেয়েছিল নেইমার। দলের অন্যতম তারকা ইনজুরির কারণে প্রথম ম্যাচে মাঠে নামতে না পারায় উদ্বেগে ছিল সমর্থক ও দলীয় কর্মকর্তারা। তবে সেই শঙ্কা অনেকটাই কেটে গেছে—পুনরায় অনুশীলনে ফিরেছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

মঙ্গলবার (১৬ জুন) নিউইয়র্কের বাইরে দলের বেস ক্যাম্পে প্রথমবারের মতো তাকে বল নিয়ে মাঠে অনুশীলন করতে দেখা যায়। বিষয়টি নিশ্চিত করেন জনপ্রিয় ফুটবল সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো তার সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে।

গত মে মাসে সান্তোসের হয়ে ম্যাচ খেলতে গিয়ে ডান পায়ের কাফে দ্বিতীয় মাত্রার মাংসপেশির টান লাগে ৩৪ বছর বয়সী এই তারকার। এরপর থেকেই তিনি পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছিলেন।

ব্রাজিল দলের প্রধান কোচ কার্লো আনসেলোত্তি তাকে বিশ্বকাপ স্কোয়াডে রাখলেও প্রথম ম্যাচে কোনো ঝুঁকি নিতে চাননি।

যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে দলের ক্যাম্পে নেইমারকে হালকা দৌড়, ফিটনেস অনুশীলন এবং বল নিয়ে কাজ করতে দেখা গেছে। তবে তিনি এখনো পুরো ট্যাকটিক্যাল অনুশীলনে অংশ নেননি।

তবুও তার মাঠে ফেরার খবর ব্রাজিল জাতীয় ফুটবল দল শিবিরে বড় স্বস্তি এনে দিয়েছে।

ব্রাজিল ফুটবল কনফেডারেশনের চিকিৎসক দল তার শারীরিক অবস্থার ওপর নিবিড় পর্যবেক্ষণ করছে। পরিকল্পনা অনুযায়ী ধীরে ধীরে তাকে ম্যাচ ফিট করে তোলা হবে, যাতে কোনো ধরনের তাড়াহুড়ো বা নতুন ইনজুরির ঝুঁকি তৈরি না হয়।

গ্রুপ পর্বে গুরুত্বপূর্ণ ম্যাচ

গ্রুপ পর্বে ব্রাজিলের সামনে এখনো হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে দুটি ম্যাচ বাকি রয়েছে। ধারণা করা হচ্ছে, শেষ গ্রুপ ম্যাচে বদলি হিসেবে নেইমারকে দেখা যেতে পারে।

তবে মূল লক্ষ্য হলো তাকে নকআউট পর্বের জন্য পুরোপুরি প্রস্তুত করা।

নেইমারের অনুশীলনে ফেরার খবরে ব্রাজিল সমর্থকদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। তার অভিজ্ঞতা ও আক্রমণভাগে নেতৃত্ব দলকে শিরোপা জয়ের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করা হচ্ছে।

আগামী শুক্রবার ফিলাডেলফিয়ায় গ্রুপ ‘সি’-এর দ্বিতীয় ম্যাচে হাইতির মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। প্রথম ম্যাচে ড্র করায় এই ম্যাচটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তবে মেডিকেল টিমের পরামর্শ অনুযায়ী এই ম্যাচে নেইমারকে নিয়ে কোনো ঝুঁকি নেওয়া হবে না বলেই ধারণা করা হচ্ছে। ফলে হাইতির বিপক্ষে ম্যাচে তার খেলার সম্ভাবনা খুবই কম।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে কমছে স্বর্ণের দাম

আদিতমারীতে প্রতিবন্ধী কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগে আটক ১

আজ সব তফসিলি ব্যাংক ও শেয়ারবাজারে লেনদেন বন্ধ

আগামী ৫ দিন বজ্রসহ ভারী বৃষ্টির পূর্বাভাস

৪০ বছর পর বিশ্বকাপের নকআউটে জিতে শেষ ষোলোয় মেক্সিকো

আজ ১ জুলাই: / যেভাবে শুরু হয়েছিল জুলাই আন্দোলন থেকে গণঅভ্যুত্থানে

বিশ্বকাপের নকআউট ম্যাচসহ টিভিতে আজকের খেলার সুচি

কেন আল্লাহর কাছে গোপন ইবাদত সবচেয়ে প্রিয়?

ব্রাজিলের সামনে নরওয়ে: কেমন হবে লড়াই?

বয়স ধরে রাখতে চাইলে পান করুন আমলকীর রস

হালান্ড কি আসলেই মানুষ, নাকি গোলমেশিন ?

এমবাপের জোড়া গোলে সুইডেনকে উড়িয়ে শেষ ষোলোয় ফ্রান্স

এআই কি চাকরি কমাচ্ছে নাকি নতুন কর্মসংস্থান তৈরি করছে?

১ জুলাই: ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনাবলি

আগ্নেয়গিরি থেকে বছরে কোটি কোটি টাকার স্বর্ণ ছড়ায়

অযোধ্যার রাম মন্দিরে অনুদান তছরুপের অভিযোগ, দান কমাচ্ছেন ভক্তরা

আইভরিকোস্টকে বিদায় করে শেষ ষোলোয় নরওয়ে, প্রতিপক্ষ এবার ব্রাজিল

৮৬ মিনিটে হলান্ডের ম্যাজিক, এগিয়ে গেল নরওয়ে

দিয়ালোর জাদুকরী গোল / নরওয়ের বিপক্ষে আইভরিকোস্টের দুর্দান্ত প্রত্যাবর্তন

নুসার জাদুকরী গোল, বিরতির আগেই লিড নিল নরওয়ে

X