সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

ঘাড়ের ব্যথা কমানোর সহজ উপায়

কাগজ ডেস্ক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ০৮:৫১ পিএম
ছবি প্রতিকী

ঘাড়ের ব্যথা যতটা না যন্ত্রণাদায়ক, তার চাইতেও বেশি বিরক্তিকর। ব্যথার কারণে যখন পুরোপুরি ঘাড় ঘোরানো যায় না, তখন অনেক কাজেই ব্যাঘাত ঘটে। আর মনের ভুলে ঘুরিয়ে ফেললে তীক্ষè ব্যথা হয়। ঘাড় ব্যথার কারণ ক্লিভল্যান্ড ক্লিনিক’য়ের মতে, ঘাড়ের কোনো পেশিতে টান পড়লে ব্যথা হতে পারে। আবার প্রতিদিন যেভাবে ঘুমানো হয় তার ব্যতিক্রম হলে ঘাড় ব্যথা হওয়া সম্ভব। শরীরের ‘পশ্চার’ বা ভঙ্গী ঠিক না থাকলে সেটাও এই ব্যথা ডেকে আনতে পারে। এছাড়াও ‘মেনিনজাইটিস’ রোগ কিংবা গুরুতর কোনো আঘাত থেকেও ঘাড় ব্যথা হওয়া সম্ভব। সেক্ষেত্রে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তবে অন্যান্য কম গুরুতর ব্যথার ক্ষেত্রে নিজেই কিছু ব্যবস্থা নেওয়ার চেষ্টা করতে পারেন। ঘাড় ব্যথা কমানো বা নিরাময়ের উপায় ঘাড় ব্যথা কিংবা ঘাড় পুরোপুরি ঘোরাতে না পারার সবচাইতে কার্যকর উপায় হলো আলতোভাবে ঘাড় টান টান করার চেষ্টা করা। খুব সাবধানে ধীরে ধীরে পুরো ঘাড়টা চারপাশে গোলাকারে ঘোরাতে হবে। তবে ব্যথা লাগলে থেমে যেতে হবে, জোর করা যাবে না। ‘ইট দিস নট দ্যাট ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে আরও জানানো হয়, ঘাড় টান টান করার জন্য চোয়াল দিয়ে বুক স্পর্শ করার আবার মাথা পেছন দিকে যতদূর সম্ভব হেলিয়ে দিতে পারেন। ঘাড় একবারে আটকে গেলে হাত দিয়ে মাথা ধরে ধীরে ধীরে ঘোরানোর চেষ্টা করতে হবে। তবে জোর করা যাবে না, ব্যথা পেলেই থামতে হবে। যারা দীর্ঘ সময় চেয়ার টেবিলে বসে কাজ করেন, তাদের ঘাড় ব্যথা হওয়া খুবই স্বাভাবিক। তাই নিয়মিত ‘স্ট্রেচিং’ বা ঘাড় টান টান করতে হবে। তবে ‘স্ট্রেচিং’য়ের চেষ্টা না করলেও যদি অসহ্য ব্যথা অনুভব করেন তবে ঘাড়ের ব্যথায় পেছনের কারণটা হয়ত গুরুতর কিছু। ঘাড় ব্যথা কমাতে ব্যায়াম এই ব্যথা নিরাময়ের সবচাইতে কার্যকর উপায় হল ঘাড়ের শক্ত হওয়া পেশি টান টান করা। যদি ব্যায়ামের মাধ্যমে ঘাড় ব্যথা থেকে আরাম পেতে হয়, তবে শরীরের ‘পশ্চার’ বা ভঙ্গী সঠিক করে এমন ব্যায়াম করতে হবে। এই ‘পশ্চার কারেক্টিং এক্সারসাইজ’গুলো ‘মাসকুলোস্কেলেটাল পেইন’ সারাতে উপকারী এমন দাবি করেন বিশেষজ্ঞরা। এমন ব্যায়ামের মধ্যে যোগ ব্যায়াম বিশেষভাবে উল্লেখযোগ্য। মূলত মেরুদণ্ড প্রসারিত হয় এবং শ্বাস-প্রশ্বাসের ওপর জোর বেশি দেয় এমন ব্যায়ামগুলোই এখানে মূখ্য, যা শরীরের ‘পশ্চার’ ঠিক করে। ব্যায়ামগুলো অবশ্যই নিয়মিত করে যেতে হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X