সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

সবসময় ক্লান্ত, অলস লাগার যে সব কারণ

কাগজ ডেস্ক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:৪৭ এএম
সবসময় ক্লান্ত, অলস লাগার যে সব কারণ   ¦  ছবি: প্রতীকী

দীর্ঘসময় ধরে ক্লান্তি, অবসাদ ও ঘুম ঘুমভাব শরীরে অন্য সংকেত হতে পারে। প্রতিদিন কাজ করার পর কিছুটা ক্লান্ত লাগা স্বাভাবিক, কিন্তু সারাক্ষণ অল্পতেই অবসাদ দেখা দিলে তা উদ্বেগের কারণ হতে পারে। সঠিক খাদ্যাভ্যাস, পর্যাপ্ত বিশ্রাম ও সুস্থ জীবনযাপন অনেকটাই এ সমস্যা দূর করতে পারে। ভারতের পুষ্টিবিদ পুজা বঙ্গে জানিয়েছেন—শরীরের ক্লান্তি দূর করতে কিছু বিষয় খেয়াল রাখা জরুরি।

লৌহের ঘাটতি শরীর ক্লান্ত লাগার অন্যতম কারণ হল আয়রন বা লৌহের স্বল্পতা। লৌহের ঘাটতি থাকলে সারাদিন ঘুমালেও কোনো লাভ নেই। গর্ভবতী ও পিরিয়ড চলাকালীন লৌহের ঘাটতি বেশি দেখা দেয়। তাই এই সময়ে বেশি করে শাক সবজি ও সালাদ খাওয়া প্রয়োজন।

ঘুমের অভাব ঘুমের অভাব বা দেরিতে ঘুমানো ক্লান্তিভাব সৃষ্টি করে। প্রতিদিন পর্যাপ্ত ঘুম প্রয়োজন। তা না হলে শরীর ক্লান্ত ও নির্জীব লাগে। আর সারাদিন ঘুম পায়। যা শরীর ও ত্বকের জন্যও ক্ষতিকর।

অস্বাস্থ্যকর বা সামঞ্জস্যহীন খাদ্যাভ্যাস আমরা যা খাই তা-ই আমাদের শরীরে প্রভাব ফেলে। খাবারের পরিমাণ ও গুণগত মান শরীরে সতেজ ও দুর্বল অনুভূতির ওপর প্রভাব রাখে।

পানি শূন্যতা পানি শূণ্যতার মানে হল শরীরে পানির ঘাটতি হওয়া। এর ফলে মাথা ব্যথা, ব্যথা, অবসাদ ও দুর্বলতা দেখা দেয়। দেহের মূল অংশ পানি। তাই পানির স্বল্পতা দেখা দিলে শরীরে দুর্বলতা ও ক্লান্তভাব দেখা দিতে পারে।

বাড়ন্ত শরীর নির্ভর করবে বয়সের ওপর। শরীরের বয়স বাড়ার সঙ্গে শক্তি খরচের পরিমাণও বাড়ে। এক্ষেত্রে সঠিক শক্তি খরচ অনুযায়ী খাবার না পেলে অল্প কাজ করলেও দ্রুত দুর্বলভাব দেখা দিতে পারে।

অতিরিক্ত শরীরচর্চা অনেকক্ষণ শরীরচর্চা করলে মনে হবে দেহে আর শক্তি নেই। ফলে ক্লান্ত ও নির্জীব লাগে।

শরীরচর্চা না করা অন্যদিকে আলসেমি লাগার অন্যতম কারণ হল শরীরচর্চা না করা। ব্যায়াম শরীরের ক্যালরি খরচ করতে ও শরীর সুস্থ রাখতে সহায়তা করে। সারাদিন কোনো কাজ করা না হলে তা আলসেমি ও ঘুম ঘুমভাবের সৃষ্টি করে।

গরম ও অসুস্থতা অনেকক্ষণ উষ্ণ ও আর্দ্র পরিবেশে থাকলে ক্লান্ত অনুভূত হতে পারে। এই সময় মাথা ব্যথা ও দুর্বলভাব দেখা দেওয়া স্বাভাবিক। একইভাবে অসুস্থ থাকলেও ক্লান্তি, ঘুম ঘুম ভাব শক্তির স্বল্পতা দেখা দিতে পারে। তাই এসব লক্ষণকে অবহেলা না করে ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি।

চাঙা অনুভূতির জন্য করনীয় শক্তিশালী ও সতেজ অনুভবের জন্য স্বাস্থ্যকর খাবার খাওয়া জরুরি। এতে শরীর প্রয়োজনীয় পুষ্টি পায়। শরীরকে আর্দ্র রাখতে পর্যাপ্ত পানি পান করা প্রয়োজন। নিয়মিত শরীরচর্চা শরীর ও মন সুস্থ রাখে। পাশাপাশি দেয় সতেজ অনুভূতি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X