সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

কফি নয়, চা-ই সবচেয়ে উপকারী

কাগজ ডেস্ক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ১০:৫১ এএম
কফি নয়, চা-ই সবচেয়ে উপকারী

সুস্থ ও দীর্ঘ জীবন পাওয়ার পেছনে একটি সাধারণ কিন্তু শক্তিশালী পানীয়ের ওপর জোর দিয়েছেন যুক্তরাষ্ট্রের খ্যাতনামা ফাংশনাল মেডিসিন চিকিৎসক ডা. মার্ক হাইম্যান। সেই পানীয়টি বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ প্রতিদিন পান করেন—কিন্তু তা কফি নয়, বরং চা।

ডা. হাইম্যানের মতে, চায়ে থাকা শক্তিশালী ফেনোলিক ও পলিফেনল উপাদান শরীরকে ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে এবং হৃদরোগের ঝুঁকি কমায়। তবে তিনি সতর্ক করে বলেন, চায়ে যদি চিনি যোগ করা হয়, তাহলে এর স্বাস্থ্যগুণ প্রায় পুরোপুরি নষ্ট হয়ে যায়। কম চিনি বা একেবারে চিনি ছাড়া চা পান করলেই সরাসরি পলিফেনলের উপকার পাওয়া সম্ভব, যা আয়ু বাড়াতে সাহায্য করে।

স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট WellandGood.com-এ প্রকাশিত এক প্রতিবেদনে তিনি আরও জানান, চায়ের সবটুকু পুষ্টিগুণ পেতে হলে এটি তৈরির পদ্ধতিও গুরুত্বপূর্ণ। আর সেই বিশেষ পদ্ধতিটি হলো ঠাণ্ডা পানিতে দীর্ঘ সময় ভিজিয়ে চা বানানো, যাকে বলা হয় কোল্ড ব্রু টি।

যুক্তরাষ্ট্রের বিলাসবহুল চা ব্র্যান্ড ‘কোলো’-র প্রতিষ্ঠাতা নিকোল ডিন জানান, চায়ের পাতা থেকে স্বাদ ও পুষ্টিগুণ বের করার সবচেয়ে আদর্শ উপায় হলো ঠাণ্ডা পানিতে চা তৈরি করা।

এই পদ্ধতিতে চা বানাতে চায়ের পাতা বা টি-ব্যাগ ঠাণ্ডা পানিতে ভিজিয়ে ফ্রিজে ২৪ ঘণ্টা রেখে দিতে হয়। পরে ছেঁকে নিলেই প্রস্তুত হয়ে যায় স্বাস্থ্যকর চা। এতে পানি ফুটানোর কোনো প্রয়োজন নেই।

নিকোল ডিন আরও বলেন, গরম পানিতে দীর্ঘ সময় চা ফুটালে তা তেতো হয়ে যায়। কিন্তু ঠাণ্ডা পানিতে চা বানালে স্বাদ নষ্ট হয় না, বরং চায়ের অ্যান্টি-অক্সিডেন্ট ধীরে ধীরে পানিতে মিশে যায় এবং পুষ্টিগুণ অক্ষুণ্ন থাকে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X