সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

হার্ট ভালো রাখতে বদলান রাতের অভ্যাস

কাগজ সংবাদ
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ০৭:১৫ পিএম
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

অনেকেই মনে করেন, ঘুমের সময় নাক ডাকা খুব স্বাভাবিক বিষয়। বিশেষ করে কাজের চাপ, ক্লান্তি বা গভীর ঘুমের সময় এমনটা হতেই পারে, এমন ধারণাই আমাদের মাঝে প্রচলিত। কিন্তু চিকিৎসকদের মতে, এই অভ্যাস যদি রোজ রাতে হয়, তাহলে তা মোটেও হালকাভাবে নেওয়া উচিত নয়। কারণ নিয়মিত নাক ডাকা হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়াতে পারে, এমনকি ২০-৩০ বছর বয়সী তরুণরাও এর বাইরে নয়।

চিকিৎসকদের মতে, ঘুমের সময় নাক ডাকা মানে শ্বাস নেওয়ার পথে সমস্যা হচ্ছে। নাক বা গলার ভেতরের রাস্তা আংশিকভাবে বন্ধ হয়ে যায় বলেই এই শব্দ হয়। এর ফলে শরীরে প্রয়োজনীয় পরিমাণে অক্সিজেন ঠিকমতো পৌঁছায় না। তখন হৃদযন্ত্রকে বেশি জোরে কাজ করতে হয় এবং রক্তচাপও বাড়তে থাকে।

এই অবস্থা যদি প্রতি রাতে হয়, তাহলে ধীরে ধীরে হৃদযন্ত্রের ওপর চাপ পড়ে। বিশেষজ্ঞদের মতে, অনেক তরুণই নিজেদের খুব ফিট মনে করেন। নিয়মিত শরীরচর্চা করেন, বাইরে থেকে সুস্থ দেখান। তাই তারা ভাবেন, হার্টের সমস্যা তাদের হবে না।

কিন্তু নিয়মিত নাক ডাকার কারণে শরীরের ভেতরে যে ক্ষতি হচ্ছে, তা অনেক সময় বোঝাই যায় না। বছরের পর বছর এই সমস্যা চললে ভবিষ্যতে হার্ট অ্যাটাক বা উচ্চ রক্তচাপের ঝুঁকি তৈরি হতে পারে।

চিকিৎসকরা আরো বলেন, নাক ডাকা অনেক সময় স্লিপ অ্যাপনিয়া নামের একটি ঘুমের সমস্যার লক্ষণ হতে পারে। এই সমস্যায় ঘুমের মধ্যে কয়েক সেকেন্ডের জন্য শ্বাস বন্ধ হয়ে যায়, আবার শুরু হয়। এতে শরীর বারবার চাপে পড়ে এবং হৃদযন্ত্র ক্ষতিগ্রস্ত হতে পারে।

তবে সব নাক ডাকাই যে বিপজ্জনক, তা নয়। কিন্তু যদি এর সঙ্গে রাতে শ্বাস আটকে যাওয়ার অনুভূতি, ঘুম ভেঙে যাওয়া, সকালে মাথা ব্যথা, দিনে সারাক্ষণ ক্লান্তি—এই লক্ষণগুলো থাকে, তাহলে অবশ্যই সতর্ক হওয়া দরকার।

নিয়মিত নাক ডাকার সমস্যা থাকলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। প্রয়োজনে ঘুমের পরীক্ষা করাতে হতে পারে। এ ছাড়া চিৎ হয়ে না শুয়ে কাত হয়ে ঘুমানো, ওজন নিয়ন্ত্রণে রাখা এবং ধূমপান এড়িয়ে চললেও উপকার পাওয়া যায়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X